shono
Advertisement
Virat Kohli

এবার অনুষ্কার জন্য কোহলির শরীরে স্পেশাল ট্যাটু! ভাইরাল ছবি দেখে ভক্তদের রব, ‘অঅঅ…’

২০১৭ সালে ইটালিতে চুপিসারে বিয়ে সারেন বিরাট-অনুষ্কা। আপাতত ভারতের পাট প্রায় চুকিয়ে ফেলেছেন তাঁরা। পুত্রকন্যাকে নিয়ে লন্ডনে সংসার পেতেছেন। তবে আইপিএলের জন্য আপাতত আছেন বিরাট-অনুষ্কা।
Published By: Subhodeep MullickPosted: 08:24 PM May 26, 2026Updated: 08:24 PM May 26, 2026

বরাবরই ট্যাটু করাতে ভালোবাসেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে প্রকৃত ট্যাটুভক্ত বলা চলে। একাধিক ট্যাটু রয়েছে তাঁর শরীরে। প্রত্যেকটি ট্যাটুর সঙ্গে তাঁর জীবনের বিশেষ যোগ রয়েছে। এবার বিরাটের শরীরে স্পেশাল একটি ট্যাটু প্রকাশ্যে এল। ‘ইনফিনিটি’ ট্যাটু। ট্যাটুটি প্রকাশ্যে আসতেই জল্পনা তৈরি হয়েছে, নয়া এই ট্যাটু স্ত্রী অনুষ্কা শর্মাকে উৎসর্গ করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।

Advertisement

সম্প্রতি আইপিএলের প্র্যাকটিসের মাঝে ঘাম মুছতে গিয়ে জার্সি তোলেন বিরাট। তখনই তাঁর পেটের কাছে ‘ইনফিনিটি’ ট্যাটুটি দেখা যায়। ইতিমধ্যেই ছবিটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে ভক্তদের মধ্যে হইহই পড়ে গিয়েছে। জল্পনা ছড়িয়েছে, নিজের স্ত্রী-সন্তানকে উৎসর্গ করেই নতুন এই ট্যাটুটি করেছেন বিরাট। এক ঝলকে ট্যাটুটিতে ‘ইনফিনিটি’ চিহ্ন দেখা গিয়েছে। সঙ্গে রয়েছে কিছু লেখা তবে সেগুলি স্পষ্ট বোঝা যায়নি। ‘ইনফিনিটি’ চিহ্ন দেখে অনেক ভক্তদের একাংশ মনে করছেন, পরিবারের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করতেই এই পদক্ষেপ। যদিও গোটা বিষয় নিয়ে বিরাট কোনও মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০১৭ সালে ইটালিতে চুপিসারে বিয়ে সারেন বিরাট-অনুষ্কা। আপাতত ভারতের পাট প্রায় চুকিয়ে ফেলেছেন তাঁরা। পুত্রকন্যাকে নিয়ে লন্ডনে সংসার পেতেছেন। তবে আইপিএলের জন্য আপাতত আছেন বিরাট-অনুষ্কা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement