shono
Advertisement

ছন্নছাড়া ফুটবল, পুণে সিটির কাছে জঘন্য হার এটিকের

১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রীতিমতো ধুকছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। The post ছন্নছাড়া ফুটবল, পুণে সিটির কাছে জঘন্য হার এটিকের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:40 PM Jan 20, 2018Updated: 04:12 PM Jan 20, 2018

এফসি পুণে সিটি – ৩ (আদিল, ডিয়েগো, রোহিত)

Advertisement

এটিকে- ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতেই এই মরশুমে ভাল কিছু করার আশা শেষ। লিগ তালিকায় আট নম্বরে থেকে আর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা যায় না। কোনওরকম ড্র হলেও চলত। কিন্তু শনিবারের সন্ধ্যায় মহারাষ্ট্রের সাংস্কৃতিক রাজধানীতে লজ্জাই অপেক্ষা করছিল কলকাতার দলের জন্য। হলোও তাই। এফসি পুণে সিটির কাছে ৩-০ গোলে হেরে মাথা কাটা গেল শেরিংহ্যামের ছেলেদের। রক্ষণ, মাঝমাঠ, আক্রমণ- সব বিভাগেই নিষ্ফলা এটিকে। পুণের ফুটবলাররা ছিনিমিনি খেলল প্রবীর, রবিন সিংদের নিয়ে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রীতিমতো ধুকছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। ভাগ্যিস, আইএসএল-এ অবনমনের ভয় নেই। নাহলে ঘোর বিপদ ছিল দুবারের চ্যাম্পিয়নের কপালে।

[রবিবারের ডার্বিতে যুবভারতীতে থাকবে হাজার হাজার সোনি, কীভাবে জানেন?]

এদিন প্রথমার্ধে আদিল খানের গোলে এগিয়ে যায় পুণের দল। মারসেলিনহোর অসাধারণ বাঁকানো কর্নার কিক থেকে হেডে গোলে বল ঠেলেন আদিল। তখন ম্যাচের বয়স ৩২ মিনিট। দ্বিতীয়ার্ধে গোলশোধের পণ নিয়ে ফের মাঠে নামেন প্রবীররা। কিন্তু একি! উলটে আরও তেড়েফুড়ে খেলতে শুরু করে পুণে। ফলাফল ৫৯ মিনিটে ডিয়েগো কার্লোসের গোলে ২-০ স্কোরে এগিয়ে যায় পুণে। একটা চোখধাঁধানো শটে পরাস্ত করেন এটিকের গোলকিপার দেবজিৎকে। এই দেবজিৎ আর সেভজিৎ নেই। ফর্ম পড়ে গিয়েছে। হাত আর ত্রাতা হচ্ছে না। ম্যাচের ৭৭ মিনিটে কলকাতার কফিনে শেষ পেরেকটি পোঁতেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ফুটবলার রোহিত কুমার। তারপর ম্যাচ থেকেই গায়েব হয়ে যায় এটিকের সব জারিজুরি। মাথায় হাত দিয়ে ঘোরা ছাড়া আর কোনও উপায় নেই কোচ টেডি শেরিংহ্যামের।

[শারজায় পাকিস্তানকে হারিয়ে দৃষ্টিহীনদের ক্রিকেটে বিশ্বকাপ জয় ভারতের]

The post ছন্নছাড়া ফুটবল, পুণে সিটির কাছে জঘন্য হার এটিকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার