shono
Advertisement

Breaking News

দু’বার পিছিয়ে পড়েও হার বাঁচাল এটিকে, কেরলের সঙ্গে ড্র

টানা চার ম্যাচ হারার পর অবশেষে ১ পয়েন্ট। The post দু’বার পিছিয়ে পড়েও হার বাঁচাল এটিকে, কেরলের সঙ্গে ড্র appeared first on Sangbad Pratidin.
Posted: 09:44 PM Feb 08, 2018Updated: 09:59 PM Feb 08, 2018

এটিকে: (টেলর, থর্প)

Advertisement

কেরল ব্লাস্টার্স: ২ (বালডিনসন, বার্বাতভ)  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা চার ম্যাচ হারার পর অবশেষে পয়েন্ট পেল কলকাতা। ঘরের মাঠে দুবার পিছিয়ে থেকে ২-২ গোলে ম্যাচ শেষ করল অ্যাশলে ওয়েস্টউডের টিম।

[সংকটে চ্যালেঞ্জ মোকাবিলাই অ্যাথলিটের প্রাপ্তি: কোহলি]

টানা চার ম্যাচ হার। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে দল। এই অবস্থায় বৃহস্পতিবার যুবভারতীতে এটিকের ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার। কেরলের বিরুদ্ধে খেলায় তেমন মোটিভেশন দেখা যায়নি অ্যাশলে ওয়েস্টউডের ছেলেদের। উলটো দিকে কেরল ব্লাস্টার্স শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে। কারণ শেষ চারে যাওয়ার জন্য এই ম্যাচ আইএসএলের দুবারের ফাইনালিস্টদের কাছে ছিল লাইফলাইন। এই এটিকের কাছে দুটি ফাইনাল হেরেছিল কেরল। বদলার ম্যাচে ঝড়ের গতিতে শুরু করেছিল অ্যাওয়ে টিম। ডান দিকে বিনীত, জ্যাকিচাঁদদের আক্রমণে চাপ বাড়ে কলকাতার। এদিন দেবজিতের বদলে পোইরেইকে নামান ওয়েস্টউড। কিন্তু তিন কাঠির নিচে নতুন কিপার সেভাবে ভরসা দিতে পারেননি। ম্যাচের ৩৪ মিনিটে বালডিনসনের হেডের নাগালই পাননি এটিকের গোলরক্ষক। তবে গোল খাওয়ার পর কলকাতার যেন হুঁশ ফেরে। দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে দর্শনীয় গোলে রায়ান টেলর এটিকেকে ম্যাচে ফেরান। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।

[২০০ উইকেটের প্রত্যেকটিই মনে আছে, শিখর ছুঁয়ে জানালেন ঝুলন]

দ্বিতীয়ার্ধে অবশ্য এটিকের খেলায় অনেকটা বদল আসে। মাঝমাঠ জমাট হয়।  তবে কেরল এর মধ্যে আক্রমণ চালিয়ে যেতে থাকে। ৫৫ মিনিটে কেরলের বার্বাতভ দূরপাল্লার শটে ফের দলকে এগিয়ে দেন। তবে গোল খাওয়ার পর অবশ্য খেলা থেকে হারিয়ে যায়নি কলকাতা। উলটো লাগাতার আক্রমণ চালাতে থাকে। নাছোড় ভাবের ফলে সমতায় ফেরে এটিকে। টেলরের ক্রসে থর্পের হেড কলকাতাকে ১ পয়েন্ট এনে দেয়। তবে পিছিয়ে পড়ার পর কলকাতার এই লড়াই সমর্থকদের খুশি করলেও তাদের আফশোস এমন খেললে টুর্নামেন্ট শেষে টিমটার এই অবস্থা হত না।

[নতুন রেকর্ডের শৃঙ্গে ধোনি, আরও এক মাইলস্টোন স্পর্শ]

ম্যাচ জিতলেও কলকাতার অবস্থার বিশেষ বদলাত না। ১৪ ম্যাচ শেষে লিগ টেবিলের আট নম্বরে থেকে গেল এটিকে। টুর্নামেন্টে এই প্রথমবার শেষ চারে জেতে পারল না কলকাতা। চারবারের মধ্যে দুবার চ্যাম্পিয়নদের এই হালের পিছনে বিশেষজ্ঞরা বলছেন এবার দলটাই কার্যত বদলে গিয়েছে। স্প্যানিশ ঘরানা ছেড়ে ব্রিটিশ ধাঁচে ফিরেছে টিম। তার ফলে ছন্দটাই কেটে গিয়েছে।

The post দু’বার পিছিয়ে পড়েও হার বাঁচাল এটিকে, কেরলের সঙ্গে ড্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার