shono
Advertisement

Breaking News

Facebook

লগ ইন করা যাচ্ছে না ফেসবুকে! বিশ্বজুড়ে সমস্যায় ইউজাররা

মেটার অন্যান্য প্ল্যাটফর্মেও সমস্যায় পড়তে হচ্ছে ইউজারদের।
Published By: Biswadip DeyPosted: 02:06 PM Mar 04, 2026Updated: 02:06 PM Mar 04, 2026

বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছে না ফেসবুক। বিপাকে পড়েছেন লক্ষ লক্ষ ইউজার। ভারতীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকেই সমস্যা দেখা দিয়েছে। যা চলছে বুধবারেও। অনেকেই জানিয়েছেন, তাঁরা লগ ইন করতে পারছেন না। ওয়েব বা মোবাইল, দুই সংস্করণেই ভোগান্তির কথা জানা যাচ্ছে। পাশাপাশি কোথা কোথাও ইনস্টাগ্রামের মতো মেটার অন্যান্য প্ল্যাটফর্মেও সমস্যায় পড়তে হচ্ছে ইউজারদের। অভিযোগ তেমনই।

Advertisement

জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ওয়েবসাইটে সমস্যায় পড়েছেন ৬১ শতাংশ ইউজার। অভিযোগ, লগ ইন করার চেষ্টা করলেই ‘অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়’ বলে দেখানো হচ্ছে। পাশাপাশি ১৮ শতাংশের অভিযোগ, লগ ইন করতে পারছেন না তাঁরা। আবার ১১ শতাংশের অভিযোগ, অ্যাপে সমস্যা হচ্ছে। আমেরিকা, ইউরোপ, এশিয়া-সহ বিশ্বের প্রায় সর্বত্রই সমস্যায় পড়েছেন ফেসবুক ইউজাররা। অনেকেরই আচমকা ফেসবুক থেকে লগ আউট হয়ে যাচ্ছে বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী #FacebookDown ট্রেন্ডিং হয়েছে। অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন। এত দীর্ঘ সময় ধরে কেন ভোগান্তি, প্রশ্ন তুলছেন তাঁরা। এর আগে ২০২১ সালে প্রায় পাঁচঘণ্টা ফেসবুক বন্ধ ছিল। পরে ২০২৪ সালেও একই সমস্যা হয়েছিল। সেবার প্রায় ঘণ্টা দুই লগ ইন করা যাচ্ছিল না ফেসবুকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement