shono
Advertisement
Skin care tips

মরশুম বদলে জেল্লা হারাচ্ছে ত্বক? কারিপাতার এই তিন ফেসপ্যাকেই হবে ম্যাজিক!

পার্লারে গিয়ে মোটা টাকা খরচ না করে এই উপায়েই ত্বককে যত্নে রাখুন। আর নিজেকে করে তুলুন অনন্যা।
Published By: Sulaya SinghaPosted: 04:14 PM Mar 03, 2026Updated: 04:30 PM Mar 03, 2026

দক্ষিণী খাবার মানেই তাতে কারিপাতা থাকবেই। তা ইডলি হোক বা দোসা। এমনকী, দক্ষিণীরা মাছ, মাংস, ডালে সব খাবারেই কারিপাতা দেন। কিন্তু জানেন কি, এই কারিপাতা রূপচর্চাতেও কাজে লাগে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। মরশুম বদলের সময় ত্বকের রুক্ষ, শুষ্ক ভাব কাটিয়ে ত্বকে পুষ্টি ফেরাতে এবং চটজলদি জেল্লা ফেরাতে দারুণ কাজ করে কারিপাতা। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

কারিপাতা ও হলুদ ফেসপ্যাক-
১০ থেকে ১২ টি কারিপাতা নিন। ভালো করে ধুয়ে মিক্সারে দিন। তার মধ্য়ে ২ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। কিংবা বেঁটেও নিতে পারেন। তারপর সেই প্যাকটি মুখে মেখে নিন। ২০-২৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন এই প্যাক ব্যবহার করুন।

কারি পাতা ও লেবুর রস-
কারিপাতার পেস্টের মধ্যে অল্প পরিমাণ লেবুর রস মিশিয়ে প্যাকটি বানিয়ে নিন। এবার ২০-২৫ মিনিট মুখে প্যাকটি লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। শুধুই যে ত্বক উজ্জ্বল করে তা নয়, মুখের মধ্যে যদি ব্রণর দাগ থাকে তাও দূর করবে চটজলদি।

কারি পাতা ও মূলতানি মাটি-
প্রথমে কারিপাতার পেস্ট বানিয়ে নিন। তারপর ৩-৪ চামচ মুলতানি মাটি, ২ চামচ গোলাপ জল মিশিয়ে প্যাকটি বানিয়ে নিন। অন্তত ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত দু'দিন এটা করুন বলিরেখা পড়বে না।

পার্লারে গিয়ে মোটা টাকা খরচ না করে এই উপায়েই ত্বককে যত্নে রাখুন। আর নিজেকে করে তুলুন অনন্যা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement