ফেসবুক মানেই নতুন নতুন ট্রেন্ড। স্বাভাবিকভাবেই তাতে গা ভাসান ইউজাররা। কখনও ঘিবলি আর্ট, কখনও লাল শাড়ি পরা ছবির ঝড় ওঠে ওয়ালে। সেরকমই গত দু'দিনে ফেসবুকে তোলপাড় ফেলে দিয়েছে ক্রেয়ন প্রোফাইলের ছবি। যা নিমেষে সকলকে নিয়ে যাচ্ছে ছেলেবেলায়। অপটু হাতে রং-পেনসিল ধরলে যেমন ছবি তৈরি হয়, ঠিক তেমনটাই লাগছে এই ছবি। ইতিমধ্যেই অনেকে সোশাল মিডিয়ায় এই ছবি পোস্টও করেছেন। অনেকেই আবার ভাবছেন কীভাবে বানাতে হয় এই ছবি? চলুন আজ শিখে নেওয়া যাক।
যদি ভেবে থাকেন এই ছবি তৈরির জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন, তাহলে কিন্তু ভুল ভাবছেন। প্রযুক্তির যুগে শুধু সঠিকভাবে নির্দেশ দিতে পারলেই আপনার কাজ শেষ। শুধুমাত্র তার জন্য আপনাকে চ্যাটজিপিটি, জেমিনি অথবা টুন অ্যাপের সাহায্য নিতে হবে। সেখানে গিয়ে দিতে হবে প্রম্পট। নিজের ফেসবুকের প্রোফাইলের স্ক্রিনশট আপলোড করে লিখুন, 'Please recreate the entire image in a crayon drawing style. Simplify the details so that it looks like it was drawn by a 10-year-old child. Do not use the original colors from the image. Make the overall look feel like it was drawn on a sheet of white paper, with a very cute and playful vibe. You can add adorable elements such as flowers, candies, stars, clouds, etc, to give it a childlike and innocent feel.'
এরপর অপেক্ষা করুন। কয়েক মুহূর্ত পরই আপনাকে পছন্দের ক্রেয়ন ছবি উপহার দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাতে যদি আরও কিছু জুড়তে চান, সেই নির্দেশ দিতে হবে। তারপর আপলোড করে দিন এই ছবি। তাহলে আর দেরি কেন? এভাবে এখনই বানিয়ে ফেলুন এই ছবি। গা ভাসান ট্রেন্ডে।
