shono
Advertisement
Redmi A7 Pro

সস্তায় পুষ্টিকর ফোন খুঁজছেন? একগুচ্ছ ফিচার-সহ জোড়া ফোন নিয়ে হাজির রেডমি

জেনে নিন এই ফোনের দাম।
Published By: Tiyasha SarkarPosted: 09:38 PM Apr 21, 2026Updated: 09:38 PM Apr 21, 2026

নতুন ফোন কেনার প্ল্যান করছেন? কিন্তু পকেটের অবস্থা বিশেষ ভালো নয়? কোন ব্র্যান্ড সস্তায় পুষ্টিকর হবে বুঝতে পারছেন না? তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন সদ্য বাজারে আসা রেডমির A7 Pro 4G অথবা A7 4G। চলুন আজ জেনে নেওয়া যাক এই স্মার্টফোন দুটির ফিচার ও দাম।

Advertisement

জানা যাচ্ছে, গ্রাহকদের কথা মাথায় রেখে একসঙ্গে দুটি ফোন বাজারে এনেছে রেডমি। রেডমির A7 Pro 4G স্মার্টফোনে থাকছে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে। A7 4G-তে থাকছে ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে। দুটি ফোনেই থাকছে ১২০Hz রিফ্রেশ রেট। রয়েছে হোল পাঞ্চ ফ্রন্ট ক্যামেরা। বর্তমান সময়ে ফোন কেনার ক্ষেত্রে অধিকাংশই প্রথমে দেখেন, ক্যামেরা কেমন। এই দুটি ফোনে রয়েছে ১৩ ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সেই সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ।

এই দুটি ডিভাইসেই রয়েছে ইউনিসক টি৭২৫০ এসওসি (Unisoc T7250 SoC) প্রসেসর। প্রো ভ্যারিয়েন্টটিতে রয়েছে ৪ জিবি র‍্যাম। তবে স্ট্যান্ডার্ড মডেলে ৩ জিবি র‍্যাম রয়েছে। দুটি ফোনেই থাকছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ও একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ডের স্লট। স্টোরেজ বাড়ানো যাবে ২ টেরাবাইট পর্যন্ত। এবার আসা যাক ব্যাটারির কথায়। রেডমি A7 প্রো 5জি-তে একটি ৬,৩০০ এমএএইচ ব্যাটারি। রেডমি এ৭ 4জি-তে এর চেয়ে কিছুটা ছোট ব্যাটারি রয়েছে। উভয় ডিভাইসই ১৫ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ৭.৫ ওয়াট রিভার্স ওয়্যারড চার্জিংয়ের সুবিধা পাবেন। আর দাম? ২০ হাজারের অনেকটা কমেই পেয়ে যাবেন এই ফোন। তাহলে আর দেরি কেন? আজই কিনে ফেলুন যে কোনও একটি ডিভাইস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement