shono
Advertisement

Breaking News

WhatsApp

প্রেমিকার জন্মদিনে রাত ১২ টায় উইশ করতে আর ভুল হবে না, শিডিউল মেসেজ অপশন আনছে WhatsApp!

ব্যাপারটা ঠিক কী?
Published By: Tiyasha SarkarPosted: 10:33 AM Feb 24, 2026Updated: 02:26 PM Feb 24, 2026

প্রেমিকার জন্মদিনে ঘড়ির কাঁটা ১২ টার ঘর ছুঁলেই উইশ যে করতেই হবে। নাহলেই কেলেঙ্কারি কাণ্ড। ফলত ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকা ছাড়া উপায় কী! কিন্তু সেই সমস্যাও এবার সমাধানের পথে। ইউজারদের সুবিধার কথা ভেবে দারুণ এক ফিচার আনছে জুকারবার্গের সংস্থা হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার মিলবে মেসেজ শিডিউল অপশন। অর্থাৎ আগেভাগেই মেসেজ শিডিউল করে রাখতে পারবেন। নির্ধারিত সময়ে ডেলিভার হয়ে যাবে মেসেজটি।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? সংস্থার তরফে জানানো হয়েছে, এরজন্য ইউজারকে মেসেজটি টাইপ করতে হবে। তারপর ঠিক যে সময়ে মেসেজটি পাঠাতে চান, সেই সময়টা সিলেক্ট করতে হবে। ব্যস তাহলেই আপনার কাজ শেষ। শুধু জন্মদিনের উইশ বলেই নয়। কাউকে নির্দিষ্ট সময়ে কোনও গুরুত্বপূর্ণ বিষয় জানানোর ক্ষেত্রেই এই ফিচার আদর্শ। যদিও এই মুহূর্তে এটি পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তাই ঠিক কবে থেকে এই ফিচারের সুবিধা সকলে পাবেন তা স্পষ্ট নয়।

নিশ্চয় ভাবছেন যে শিডিউল তো করবেন, কিন্তু ঠিক মতো করেছেন কি না, তা চেক করবেন কীভাবে? যাকে পাঠানোর জন্য মেসেজ শিডিউল করবেন, তাঁর চ্যাটেই যেতে হবে। ডানদিকের উপরের তিনটে ডটে ক্লিক করলে পাবেন চ্যাট ইনফো অপশন। সেখানেই দেখা যাবে শিডিউল করা মেসেজ। যে কোনও মুহূর্তেই চাইলেই সেটি ডিলিটও করতে পারবেন আপনি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement