shono
Advertisement
Akanksha Choudhary

শয্যাসঙ্গী হলেই আর্থিক সাহায্যের আশ্বাস! মডেলিং কেরিয়ারের শুরুতে ভয়ংকর অভিজ্ঞতা আকাঙ্ক্ষার

'মাসে ৫-৬বার শয্যাসঙ্গী হতে হবে', টাকার বিনিময়ে যৌনতার প্রস্তাব! ভয়ংকর অভিযোগ আকাঙ্ক্ষার
Published By: Kasturi KunduPosted: 10:31 AM Aug 04, 2026Updated: 11:04 AM Aug 04, 2026

গ্ল্যামারের চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে কত না অজানা কাহিনি। যা রীতিমতো মানসিক যন্ত্রণার কারণ। বিলাসবহুল জীবনযাপন, নামি-দামী ব্র্যান্ডের গাড়ি, পোশাক, পাঁচতারা রেস্তরাঁয় আনাগোনা সেলিব্রিটিদের এই হাই প্রোফাইল লাইফ স্টাইল আকৃষ্ট করে সাধারণ মানুষকে। কিন্তু, একজন সেলেবকে এই জায়গায় পৌঁছাতে পোড়াতে হয় বহু কাঠখড় পেরতে হয় অনেক কঠিন পথ। জীবনযুদ্ধের সে কথা আর ক'জনই বা জানে! উঠতি অভিনেত্রীরা তো অনেক সময় প্রভাবশালীদের লালসার শিকার হন। জীবনের এমনই এক ভয়াবহু অভিজ্ঞতা ভাগ করলেন 'স্প্লিটসভিলা ১৬' খ্যাত আকাঙ্ক্ষা চৌধুরী।

Advertisement

এই মুহূর্তে 'লক আপ ২'-এর প্রতিযোগী আকাঙ্ক্ষা। জেলের ভিতর বসেই কেরিয়ারের গোড়ার দিকের ভয়ংকর স্মৃতিচারণ করলেন অভিনেত্রী। ১৯ বছর বয়সে মডেলিং কেরিয়ার শুরু সময় এক প্রভাবশালী ব্যক্তি আর্থিক সাহায্যের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন। বিউটি পেজেন্টে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু, সেসময় পোশাক কেনা, প্রশিক্ষণ এবং অন্যান্য খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য ছিল না আকাঙ্ক্ষার। পরিবারও আর্থিকভাবে সচ্ছ্বল ছিল না।

আকাঙ্ক্ষার পরিস্থিতির সুযোগ নিয়ে ওই ব্যক্তি আর্থিক সাহায্যের পরিবর্তে নিয়মিত শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দেন। তিনি বলেছিলেন, "আমি টাকা দিচ্ছি তার বদলে তোমাকে আমার সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে হবে।' এখানেই শেষ নয়, একটা সময়সূচিও নির্ধারিত করে দিয়েছিলেন। প্রতি মাসে পাঁচ থেকে ছ'বার ওই ব্যক্তিকে যৌনসুখ দিতে হবে। যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আকাঙ্ক্ষা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement