shono
Advertisement
Bhole Baba Paar Karega

বন্ধ হচ্ছে 'ভোলে বাবা পার করেগা', কর্মবিরতির আগে বাকি সিরিয়ালগুলির ব্যাঙ্কিং কেমন চলছে?

সূত্রের খবর, মঙ্গলবারই ম্যাজিক মোমেন্টস-এর সংশ্লিষ্ট ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে। অন্যদিকে কর্মবিরতির আগে টেলিপাড়ার বাকি সিরিয়ালগুলির ব্যাঙ্কিংয়ের জন্য শুটের ব্যস্ততা কেমন? খোঁজ নিল সংবাদ প্রতিদিন।
Published By: Sandipta BhanjaPosted: 08:25 PM Apr 06, 2026Updated: 08:25 PM Apr 06, 2026

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি টালিগঞ্জের স্টুডিওপাড়ায়। শিল্পী, কলাকুশলীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রবিবার সন্ধের বৈঠকে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন, ইম্পা ও প্রযোজকদের তরফে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এমতাবস্থায় দিন দুয়েক নতুন গল্প দেখিয়ে শেষমেশ বন্ধ হচ্ছে 'ভোলে বাবা পার করেগা' সিরিয়ালটি। সূত্রের খবর, মঙ্গলবারই সংশ্লিষ্ট ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে। অন্যদিকে কর্মবিরতির আগে টেলিপাড়ার বাকি সিরিয়ালগুলির ব্যাঙ্কিংয়ের জন্য শুটের ব্যস্ততা কেমন? খোঁজ নিল সংবাদ প্রতিদিন।

Advertisement

চলতি ধারাবাহিকগুলো সোমবার যতটা বেশি সম্ভব ব্যাঙ্কিং করল। ৩০ মিনিটের জায়গায় তারা কেউ কেউ ৫০ মিনিট শুটিংয়ের লক্ষ্যমাত্রা রেখেছিল। কারণ পরবর্তীকালে কী সিদ্ধান্ত নেওয়া হবে, চ্যানেল এবং প্রযোজনা সংস্থাগুলো কোন পথে এগোবে কিংবা এই ধর্মঘটই বা কতদিন চলবে? তা এখনও স্পষ্ট নয়।

'পরশুরাম আজকের নায়ক' ও 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের দৃশ্য। ছবি: সোশাল মিডিয়া।

অভিনেতা, কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে নতুন সুরক্ষাবিধি চাইছে টলিউড ইন্ডাস্ট্রি। আর্টিস্টস ফোরাম, ফেডারেশন, ইম্পা, প্রযোজকরা– সব পক্ষ মঙ্গলবার সকাল দশটায় টেকনিশিয়ান্স স্টুডিওতে একত্রিত হচ্ছেন। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ‘এসওপি’ দরকার অবিলম্বে। এমন অবস্থায় চলতি ধারাবাহিকগুলো সোমবার যতটা বেশি সম্ভব ব্যাঙ্কিং করল। ৩০ মিনিটের জায়গায় তারা কেউ কেউ ৫০ মিনিট শুটিংয়ের লক্ষ্যমাত্রা রেখেছিল। কারণ পরবর্তীকালে কী সিদ্ধান্ত নেওয়া হবে, চ্যানেল এবং প্রযোজনা সংস্থাগুলো কোন পথে এগোবে কিংবা এই ধর্মঘটই বা কতদিন চলবে? তা এখনও স্পষ্ট নয়। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘ব্লুজ’-এর এই মুহূর্তে তিনটি ধারাবাহিক চলছে। ‘পরশুরাম : আজকের নায়ক’, ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ এবং ‘বেশ করেছি প্রেম করেছি’। স্নেহাশিস কলকাতার বাইরে রয়েছেন। তবে সংস্থার কাহিনিকার রুণা সরকারের বক্তব্য, দিন দুয়েকের ব্যাঙ্কিং রয়েছে তাঁদের। সেই ব্যাঙ্কিং ফুরলে দর্শককে কী দেখাবেন তাঁরা জানেন না। বাকিরা যা করবেন তাঁরাও সেই পথে যাবেন। কারণ এইসময়ে কলাকুশলীদের উপর নতুন করে বাড়তি কাজের বোঝা চাপাতে চান না সংশ্লিষ্ট সিরিয়াল নির্মাতারা।

অন্যদিকে ‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’-এর দুটি জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’ এবং ‘মিলন হবে কতদিনে’ চলছে। জি বাংলায় আসবে তাদের ‘সাত পাকে বাঁধা’। সেই সিরিয়ালেরও শুটিং চলছে। এমনিতেই দুই ধারাবাহিকের অভিনেতারা দুই শিফটে কাজ করছেন। ফলে প্রযোজক সানি ঘোষ রায় নতুন করে বাড়তি চাপ দিতে চান না। সানি জানিয়েছেন, "তিন দিনের বেশি বাড়তি পর্ব শুট করা নেই।" পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের ‘কমলা নিবাস’ ধারাবাহিকটি শুরু হওয়ার কথা জি বাংলায়। তিনি জানালেন, "ব্যাংঙ্কিয়ের চাপ না থাকলেও আগাম পর্ব শুট করে রাখা দরকার ছিল। তবে রাহুলের মৃত্যুতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা তারাও মানতে চান। সবাই যে পথে হাঁটবেন তেমনভাবেএগোব।" ‘এসভিএফ’-এর প্রযোজনায় স্টার জলসায় শুরু হয়েছে ‘শুধু তোমারই জন্য’ মেগা ধারাবাহিক। সূত্রের খবর, সোমবার সেখানে ডবল ইউনিটে শুটিং চলছে। ব্যাঙ্কিং তেমন নেই, ফলে যতটা সম্ভব সোমবারই কাজ এগিয়ে রাখতে চাইছেন তাঁরা। অন্যদিকে এই চ্যানেলেই ‘গঙ্গা’ ধারাবাহিকের শুটিং অতিরিক্ত সময় নিয়ে হয়নি। জি বাংলায় শুরু হচ্ছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। ঠিক ছিল দ্বিতীয় প্রমোর শুট হবে, কিন্তু এই মুহূর্তে কাজ বন্ধ রাখা হয়েছে।

'ফাঁদ' ছবিতে অর্জুন, ইশা, সুহত্র। ছবি- সংগৃহীত

দুলাল দে-র ‘ফাঁদ’ ছবির শুটিং চলছে এইমুহূর্তে। বৃহস্পতিবার শুটিংয়ে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়ের থাকার কথা ছিল। পরিচালক জানান, "যে কারণে এই কর্মবিরতির কারণটি অত্যন্ত জরুরি। কারণ সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক করা দরকার। দরকার হলে পরিস্থিতি বুঝে নতুন ডেটে শুটিং করা যাবে।" পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর ‘অভিযান’ ছবিটির শুটিং ছিল ৭ তারিখ। তারপর ৯-১০ এপ্রিল কাজ হওয়ার কথা।

যদিও আর্টিস্ট ফোরাম আগেই জানিয়েছে যে, ইতিমধ্যেই যাঁরা আউটডোর শুটে রয়েছেন, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়, তবে এই কর্মবিরতির প্রভাব সিনেমা, সিরিজের শুটিংয়েও পড়বে। দুলাল দে-র ‘ফাঁদ’ ছবির শুটিং চলছে এইমুহূর্তে। বৃহস্পতিবার শুটিংয়ে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়ের থাকার কথা ছিল। পরিচালক জানান, "যে কারণে এই কর্মবিরতির কারণটি অত্যন্ত জরুরি। কারণ সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক করা দরকার। দরকার হলে পরিস্থিতি বুঝে নতুন ডেটে শুটিং করা যাবে।" পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর ‘অভিযান’ ছবিটির শুটিং ছিল ৭ তারিখ। তারপর ৯-১০ এপ্রিল কাজ হওয়ার কথা। তবে পরিচালক জানিয়েছেন, এই কর্মবিরতি নৈতিক ভাবে তাঁরা সবাই সমর্থন করছেন। নতুন করে শুটিং ডেট দেখে নেওয়া যাবে। এদিকে ‘তারকাটা’ ওয়েব সিরিজের শুটিং করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকার ও বিক্রম চট্টোপাধ্যায়ের। যার পরিচালনায় শমীক রায়চৌধুরি। জানা গিয়েছে, কর্মবিরতির কারণে এই সিরিজের শুটিংও বাতিল হয়েছে। পরিচালক শমীক জানিয়েছেন, ‘এই ঘটনাটি ভীষণ অনভিপ্রেত। প্রিয়াঙ্কা এখন যে অবস্থায় শুধু কর্মবিরতির কারণেই নয়, কোনওভাবেই শুটিং সম্ভব নয়। প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে ও যখন কমফর্টেবল হবে তখন আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আর অন্যদের নিয়ে যে অংশের শুটিং রয়েছে, এই কর্মবিরতির পর ডেটগুলো ভাবা হবে।’ এছাড়াও আরও অনেক সিরিজ-ধারাবাহিকের শুটিং বন্ধ থাকবে। ফলে আগামী দিনে দর্শকরা নতুন কিছু দেখতে পারবেন কিনা, তা নিশ্চিত বলা যাচ্ছে না। মঙ্গলবারের পর পরিস্থিতি কোন দিকে যায়? চোখ থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement