shono
Advertisement

Breaking News

পুজোর দিনে বাড়ির গেটে তালা, গৃহবন্দি মেয়র

বাড়ির সকলের প্রাণনাশের পরিকল্পনা? চাঞ্চল্য শিলিগুড়িতে! The post পুজোর দিনে বাড়ির গেটে তালা, গৃহবন্দি মেয়র appeared first on Sangbad Pratidin.
Posted: 04:31 PM Oct 09, 2016Updated: 11:01 AM Oct 09, 2016

নিজস্ব সংবাদদাতা: সপ্তমীর সকালে মেয়রের বাড়ির গেটে তালা৷ ফলে সকালে কার্যত গৃহবন্দি হয়ে পড়েন মেয়র৷ এ নিয়েই চাঞ্চল্য শিলিগুড়িতে৷ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ৷ মেয়র-সহ বাম নেতৃত্ব এই ঘটনায় তৃণমূলের বিরু‌দ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন৷ যদিও শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, “সবটাই নাটক৷ মেয়র আসলে হতাশার ফলে এসব বলছেন৷ শহরবাসীকে পুরপরিষেবা দিতে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে এসব অভিযোগ আনছেন তিনি৷”
শনিবার সকালে মেয়র অশোক ভট্টাচার্য বাড়ির গেট খুলতে গিয়ে দেখেন সেখানে তালা ঝোলানো৷ খবর দেওয়া হয় থানায়৷ অশোক ভট্টাচার্য বলেন, “যেভাবে ঘটনাটি ঘটেছে তাতে মনে হচ্ছে এটি একটি চক্রান্ত৷ ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হোক৷” তাঁর বক্তব্য, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়৷ ঘরের ভিতরে কিছু ঘটলে বাইরে বেরনোর উপায় যাতে না থাকে সেজন্যই এমন কাজ করা হয়েছে কি না তা তদন্ত করে দেখুক পুলিশ৷
এদিকে মেয়রের বাড়ির গেটে বাইরে থেকে তালা দেওয়ার খবর চাউর হতেই এদিন সকালে তাঁর বাড়িতে দলীয় নেতা-কর্মীরা ভিড় করেন৷ আসে পুলিশও৷ দলীয় কর্মীরা পাথর দিয়ে তালা ভাঙার চেষ্টা করে৷ পরে পুলিশের উপস্থিতিতে তালা ভাঙা হয়৷ সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার বলেন, শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতায় ঘটনাটি ঘটেছে৷ বাড়িতে কোনও একটি ঘটনা ঘটানোর লক্ষ্যেই এ কাজ করা হয়েছে৷ যাতে বাড়ির সকলের প্রাণ চলে যায় তারই ষড়যন্ত্র এটি৷”

Advertisement

The post পুজোর দিনে বাড়ির গেটে তালা, গৃহবন্দি মেয়র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement