shono
Advertisement
plane crash

স্কাই ডাইভিংয়ে বেরিয়ে মৃত্যুর কোলে! মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমেরিকায় ১২ জনের মৃত্যু

প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাটিতে আছড়ে পড়ার আগে কোনও স্কাই ডাইভার বিমান থেকে লাফিয়ে পড়েছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। বিমানটির উড়ান পথে তল্লাশি চালানো হচ্ছে।
Published By: Amit Kumar DasPosted: 09:31 AM Jun 15, 2026Updated: 09:31 AM Jun 15, 2026

অ্যাডভেঞ্চারের নেশায় ভয়ংকর দুর্ঘটনা। স্কাই ডাইভারদের নিয়ে আকাশে ওড়ার কিছুক্ষণ পর আমেরিকায় ভেঙে পড়ল বিমান। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মিসৌরির বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বীভৎসভাবে আগুন ধরে যায় বিমানটিতে। যার জেরে মৃত্যু হয়েছে বিমানে থাকা ১২ জনের। যারা হলেন পাইলট এবং ১১ জন স্কাই ডাইভার।

Advertisement

মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং বলেন, রবিবার সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনার খবর তাঁদের কাছে আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। তড়িঘড়ি আগুন নেভালো হলেও ততক্ষণে গোটা বিমান সম্পূর্ণরূপে জ্বলে গিয়েছে। জানা গিয়েছে, বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই বাম দিকে মোড় নেয়। হতে পারে সেই সময়েই কিছু সমস্যা দেখা দিয়েছিল বিমানটিতে। এই অবস্থায় পাইলট বিমানটিকে নিরাপদে অবতরণের চেষ্টা করেন। তবে ততক্ষণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। বেলাগাম অবস্থায় মাটিতে আছড়ে পড়ে বিমানটি। এবং আগুন ধরে যায়।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বীভৎসভাবে আগুন ধরে যায় বিমানটিতে। যার জেরে মৃত্যু হয়েছে বিমানে থাকা ১২ জনের। যারা হলেন পাইলট এবং ১১ জন স্কাই ডাইভার।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাটিতে আছড়ে পড়ার আগে কোনও স্কাই ডাইভার বিমান থেকে লাফিয়ে পড়েছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। বিমানটির উড়ান পথে তল্লাশি চালানো হচ্ছে। জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত এই বিমানটি প্যাসিফিক অ্যারোস্পেসের ৭৫০এক্সএল মডেলের সিঙ্গেল-ইঞ্জিন টার্বোপ্রপ বিমান। যা স্কাইডাইভিং ছাড়াও পণ্য পরিবহন, আকাশ থেকে জরিপ এবং চিকিৎসাজনিত জরুরি স্থানান্তরের মতো কাজে ব্যবহৃত হয়। সর্বোচ্চ ১৭ জন স্কাই ডাইভারকে নিয়ে অত্যন্ত ছোট রানওয়ে থেকে উড়তে সক্ষম বিমানটি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি স্কাই ডাইভ কানসাস সিটি নামক একটি সংস্থা দ্বারা পরিচালিত হচ্ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement