shono
Advertisement
PM Modi

ভারতই বিশ্বগুরু! 'আমরা এখন সমস্যা সমাধান করি', প্রযুক্তিক্ষেত্রে দেশের জয়গাথা শোনালেন মোদি

প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, গত ১২ বছরে দেশজুড়ে তিনি এমন পরিবেশ তৈরি করেছেন যার ফলে ভারতে উদ্ভাবন বেড়েছে হুহু করে।
Published By: Anwesha AdhikaryPosted: 06:50 PM Jun 14, 2026Updated: 06:50 PM Jun 14, 2026

নির্বাচিত হিসাবে একটানা সবচেয়ে বেশিদিন ভারতের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন। এবার বিদেশের মাটিতে তিনি তুলে ধরলেন বিশ্বগুরু ভারতের ছবি। বর্তমানে ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বক্তৃতা দিতে গিয়ে তিনি জানালেন, ভারত স্রেফ উপভোক্তা নয়, বর্তমানে সমস্যা সমাধানের কেন্দ্র হয়ে উঠেছে। বিশ্বের নানা আবিষ্কারের ক্ষেত্রে পথপ্রদর্শক হয়ে উঠছে ভারত, এমনটাই বললেন মোদি।

Advertisement

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে পাশে নিয়ে মোদি বলেন, "ভারতের যুবসমাজ এখন গোটা মানবজাতির কথা ভাবে। আসলে উদ্ভাবন বিষয়টা ভারতের ডিএনএ'তে রয়েছে। চিকিৎসা, যোগাসন, অঙ্ক, বিজ্ঞান-সমস্ত কিছুতেই হাজার বছর ধরে ভারতের অবদান রয়েছে যা গোটা মানবজাতিকে প্রভাবিত করেছে। বর্তমান ভারত দ্রুতগতিতে উদ্ভাবন করে, সেটা গোটা বিশ্বের সুস্থভাবে বেঁচে থাকার জন্য।" প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, গত ১২ বছরে দেশজুড়ে তিনি এমন পরিবেশ তৈরি করেছেন যার ফলে ভারতে উদ্ভাবন বেড়েছে হুহু করে।

মোদি আরও বলেন, বৈশ্বিক ক্ষেত্রে ভারত এখন স্রেফ উপভোক্তা হিসাবে সীমিত নয়। বরং বিশ্বের নানা সমস্যার সমাধান উঠে আসছে ভারত থেকেই। নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। আমজনতার সমস্যা সমাধানে প্রযুক্তি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, ভারত এখন সেই আদর্শে উদ্বুদ্ধ, এমনটাই মত প্রধানমন্ত্রীর। দেশে আবিষ্কারের জন্য উপযোগী পরিবেশ তৈরি হয়েছে গত ১২ বছরে এবং সেকারণেই ভারত আজ প্রযুক্তিগত সমস্যার সমাধানের 'হাব' হয়ে উঠেছে। অন্য দেশের প্রযুক্তি স্রেফ গ্রহণ নয়, স্বদেশীয় প্রযুক্তি তৈরিও করছে ভারত, ফ্রান্সে দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী।

ভারত ইনোভেটস নামে এই অনুষ্ঠানের মঞ্চে ভারতের উদ্ভাবনী ক্ষেত্রের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে ম্যাক্রোঁর মুখেও। চন্দ্রযান ৩-এর সাফল্যের উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আবিষ্কারের ক্ষেত্রে ভারত দ্রুত এগোচ্ছ এবং উদ্ভাবনের ক্ষেত্রে গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। প্রযুক্তিক্ষেত্রে ভারত এবং ফ্রান্সের দ্বিপাক্ষিক সহযোগিতা রয়েছে, মনে করিয়ে দিয়েছেন ম্যাক্রোঁ। উল্লেখ্য, এই সম্মেলনের আগে বেশ কয়েকজন শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement