shono
Advertisement
Morocco

সামরিক মহড়া চলাকালীন মরক্কোয় নিখোঁজ ২ মার্কিন সেনা, শুরু তল্লাশি অভিযান

২০০৪ সাল থেকে প্রতিবছর এই মহড়া চালিয়ে আসছে আফ্রিকার দেশগুলি। আফ্রিকান লায়ন হল আফ্রিকা মহাদেশে আমেরিকার বৃহত্তম বার্ষিক যৌথ সামরিক মহড়া।
Published By: Amit Kumar DasPosted: 02:02 PM May 04, 2026Updated: 02:02 PM May 04, 2026

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় সামরিক মহড়া চলাকালীন নিখোঁজ ২ মার্কিন সেনা। শনিবার রাত থেকে ওই দুই জওয়ানের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে আমেরিকার আফ্রিকান কমান্ড (AFRICOM)। রবিবার এই তথ্য প্রকাশ্যে আনার পাশাপাশি ওই জওয়ানদের খোঁজে বড়সড় অভিযান শুরু করেছে মার্কিন সেনা।

Advertisement

মরক্কো সেনার তরফে জানানো হয়েছে, আফ্রিকার একাধিক দেশের সেনাবাহিনীর সঙ্গে মিলে বার্ষিক সামরিক মহড়া 'আফ্রিকান লায়ন'-এ অংশ নিয়েছিল মার্কিন সেনা। শনিবার তান তান অঞ্চলের ক্যাপ ড্রা প্রশিক্ষণ এলাকার কাছে চলছিল মহড়া। এই অঞ্চলটি আটলান্টিক মহাসাগরের কাছে পার্বত্য মরু এলাকায় অবস্থিত। মহড়ায় অংশ নিয়েছিল ৩০টির বেশি দেশের ৭০০০-এর বেশি সেনা। সামরিক মহড়া চলাকালীন নিখোঁজ হয়ে যান আমেরিকার দুই সৈনিক। ওই মার্কিন সেনা সদস্যদের ইউনিট বা শাখার নাম এখনও প্রকাশ করা হয়নি। ওই জওয়ানদের খোঁজে গোটা এলাকায় বিরাট বাহিনী নামিয়েছে আমেরিকা। শীঘ্রই তাঁদের খুঁজে বের করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

মহড়ায় অংশ নিয়েছিল ৩০টির বেশি দেশের ৭০০০-এর বেশি সেনা। সামরিক মহড়া চলাকালীন নিখোঁজ হয়ে যান আমেরিকার দুই সৈনিক। ওই মার্কিন সেনা সদস্যদের ইউনিট বা শাখার নাম এখনও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছিল মরক্কোর এই সামরিক মহড়া 'আফ্রিকান লায়ন'। তিউনিসিয়া, ঘানা, সেনেগাল ও মরক্কোর নানান জায়গায় চলে মহড়া। ২০০৪ সাল থেকে প্রতিবছর এই মহড়া চালিয়ে আসছে আফ্রিকার দেশগুলি। আফ্রিকান লায়ন হল আফ্রিকা মহাদেশে আমেরিকার বৃহত্তম বার্ষিক যৌথ সামরিক মহড়া। প্রতিবছর এই মহড়ায় আমেরিকার পাশাপাশি আফ্রিকান দেশগুলির শীর্ষ কর্তারা অংশ নেন। সেখানে মার্কিন সেনার নিখোঁজ হওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে।

অবশ্য এই সেনা মহড়ায় দুর্ঘটনার ঘটনা এই প্রথম নয়, ২০১২ সালে মরক্কোতে সামরিক মহড়া চলাকালীন হেলিকপ্টার দুর্ঘটনায় ২ মার্কিন সেনার মৃত্যু হয়েছিল। এবার তেমন ঘটনা না ঘটলেও সেনা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ ক্রমশ বাড়ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement