shono
Advertisement
Barron Trump

খুন করে দিতে পারে ইরান! আতঙ্কে ঘরের বাইরে বেরনো বন্ধ করলেন ট্রাম্প পুত্র ব্যারন

সম্প্রতি ট্রাম্প পুত্র ব্যারনের গতিবিধির এক ভিডিও প্রকাশ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তরফে। যার শিরোনাম, ‘কোথায় হত্যা করা হবে ব্যারনকে?’
Published By: Amit Kumar DasPosted: 10:19 PM Aug 29, 2026Updated: 02:11 PM Aug 30, 2026

যুদ্ধ ইরানকে বাগে আনতে পারেনি। উলটে ইরানের আতঙ্কে তটস্থ মার্কিন প্রেসিডেন্টের পরিবার। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে (Barron Trump) খুনের হুমকি দিয়েছিল ইরান। শোনা যাচ্ছে, সেই হুমকির পর বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী প্রেসিডেন্টের পুত্র ব্যারন বাড়ির বাইরে আর পা রাখছেন না। নিরাপত্তার ব্যাপকভাবে বাড়ানো হয়েছে ট্রাম্পের পরিবারের।

Advertisement

নিউইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, ইরানের তরফে হুমকি সামনে আসার পর নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ট্রাম্পের পরিবারকে। নিরাপত্তার খাতিরেই ২০ বছর বয়সী ব্যারন এখন কার্যত ঘরবন্দি। গত গ্রীষ্মে ট্রাম্প পুত্রের সময় কেটেছিল বাবার গলফ ক্লাবে। ট্রাম্পের ঘনিষ্ঠ এক ব্যক্তির বয়ান তুলে ধরে সংবাদমাধ্যমের দাবি, "ব্যারন এখন আর বাইরে যায় না। মেলামেশা পছন্দ করে না। বাড়িতে একাই দিন কাটছে তাঁর।" রিপোর্টে আরও দাবি করা হয়েছে, মার্কিন ইনফ্লুয়েন্সর ও ট্রাম্পের কট্টর সমর্থক চার্লি ক্রিকের হত্যাকাণ্ডের পর থেকেই বাইরে বেরনো কমিয়ে দিয়েছিলেন ব্যারন। এবার ইরানের হুমকি তাঁকে আরও আতঙ্কিত করেছে।

রিপোর্ট বলছে, ইরানের তরফে হুমকি সামনে আসার পর নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ট্রাম্পের পরিবারকে। নিরাপত্তার খাতিরেই ২০ বছর বয়সী ব্যারন এখন কার্যত ঘরবন্দি।

সম্প্রতি ট্রাম্প পুত্র ব্যারনের গতিবিধির এক ভিডিও প্রকাশ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তরফে। যার শিরোনাম, ‘কোথায় হত্যা করা হবে ব্যারনকে?’ শুধু তাই নয়, এই কাজের জন্য ১০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৯০ কোটি টাকা) পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এই ভিডিও প্রকাশিত হয়েছিল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যানেল ৩-তে। এই সংবাদমাধ্যম আইআরজিসি দ্বারা পরিচালিত। যেখানে ২০ বছরের ব্যারন ট্রাম্পের কার্যকলাপের বর্ণনা ও তাঁর গতিবিধির দৃশ্য তুলে ধরা হয়। দাবি করা হয়, কড়া নজরদারিতে রয়েছেন ট্রাম্পের পুত্র। ভিডিওতে আরও বলা হয়েছে, একজন মহিলা নিরাপত্তার বলয় ভেঙে এক সমাবেশে তাঁর পাশে বসেছিলেন। শুধু তাই নয়, ব্যারন যে নিরাপত্তা বিধি বেঙ্গে এক্সবক্সের মাধ্যমে ভয়েস এবং টেক্সটের মাধ্যমে যোগাযোগ করেন সেটাও জানিয়েছিল ইরান। এতে তাঁর এক্সবক্স, ফিফা ভিডিও গেম এবং ডিসকার্ড অ্যাকাউন্টের কথাও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে রয়েছেন। এই যুদ্ধ তাঁর পরিবারের জন্যও হুমকি হয়ে উঠেছে। গত দুই বছরে ট্রাম্প নিজে তিনবার গুপ্ত হামলার শিকার হয়েছেন। এর আগে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল ইরানের তরফে। সেই ভিডিওতে ট্রাম্পের স্ত্রী যে সব জায়গায় ঘনঘন যাতায়াত করেন সেই জায়গাগুলি তুলে ধরে ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘কীভাবে মেলেনিয়া ট্রাম্পকে খুন করা যায়?’ পরিস্থিতি এতটাই গুরুতর আকার নিয়েছে যে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্টের ছেলে ভয়ে এখন বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement