shono
Advertisement

রমজানের শুরুতেই আফগানিস্তানে বিস্ফোরণে, মৃত অন্তত ১৮

বিস্ফোরণটি ঘটায় এক ফিদায়েঁ জঙ্গি৷ The post রমজানের শুরুতেই আফগানিস্তানে বিস্ফোরণে, মৃত অন্তত ১৮ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:34 PM May 27, 2017Updated: 11:12 AM May 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রমজানের প্রথম দিনই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান৷ ওই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের৷ আহত বহু৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি সূত্রে খবর, শনিবার সন্ত্রাস জর্জরিত দেশটির খোস্ত শহরে বিস্ফোরণটি ঘটায় এক ফিদায়েঁ জঙ্গি৷

Advertisement

[বিরিয়ানির উপর হামলে পড়ছে শয়ে শয়ে অভুক্ত পাকিস্তানি, ভাইরাল ভিডিও]

জানা গিয়েছে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে একটি সামরিক ঘাঁটির কাছে হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি৷ খোস্ত শহরের স্বাস্থ্য দপ্তরের প্রধান গুল মহম্মদিন মঙ্গল জানিয়েছেন, বিস্ফোরণে আহত হয়েছেন অনেকেই৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করতে্ হয়েছে৷ আহতদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর থাকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি৷

[বলিউডে পা রাখতে চলেছেন ভুবনেশ্বর কুমারের ‘বান্ধবী’]

এদিনের অন্য একটি ঘটনায় বাদঘিস প্রদেশে আফগান সেনার সঙ্গে জঙ্গিদের প্রবল সংঘর্ষ হয়৷ ওই লড়াইয়ে নিহত হয় ২২ জঙ্গি-সহ ৬ সেনা ও ৮ জন সাধারণ নাগরিক৷ উল্লেখ্য, গত মাসেই আফগানিস্তানে ফের চরম যুদ্ধের ডাক দিয়ে আফগানিস্তানে ‘স্প্রিং অফেনসিভ’ (বসন্তের যুদ্ধ) ঘোষণা করেছে জঙ্গিগোষ্ঠীটি৷ এই যুদ্ধে আফগান সেনা ও ন্যাটো সৈন্যদের উপর ভয়ানক হামলা চালানো হবে বলে ঘোষণা করেছে তালিবান৷ জঙ্গিগোষ্ঠীটি ওই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন মনসৌরি’৷ ২০১৬ সালে মার্কিন ড্রোন হানায় মৃত তালিবান জঙ্গি নেতা মনসৌরির নাম এই অভিযানের নামকরণ হয়েছে বলে জানিয়েছে তালিবান৷

[২৪ ঘণ্টার মধ্যেই কাশ্মীরে ফের বন্ধ ইন্টারনেট পরিষেবা]

The post রমজানের শুরুতেই আফগানিস্তানে বিস্ফোরণে, মৃত অন্তত ১৮ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার