shono
Advertisement
China

ইরানকে গোপনে অস্ত্র পাঠাচ্ছে চিন! চাঞ্চল্যকর দাবি মার্কিন গোয়েন্দাদের, অস্বীকার বেজিংয়ের

গত সপ্তাহে ইরান আমেরিকার এফ-১৫ যুদ্ধবিমানকে ধরাশায়ী করেছিল। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, যে অস্ত্রে ওই যুদ্ধবিমান ধ্বংস হয় সেটি ছিল 'হ্যান্ডহোল্ড হিট সিকিং মিসাইল'।
Published By: Amit Kumar DasPosted: 04:36 PM Apr 11, 2026Updated: 05:02 PM Apr 11, 2026

ইরান যুদ্ধ থামাতে শান্তির দূতের ভূমিকা নিয়েছে চিন, অন্যদিকে আবার এই চিনই গোপনে অস্ত্র পাঠাচ্ছে ইরানকে! সম্প্রতি বেজিংয়ের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলল মার্কিন গোয়েন্দা বিভাগ। দাবি করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে বিমানভেদী মিসাইল সিস্টেম পাঠানোর প্রস্তুতি শুরু করেছে বেজিং। কাঁধে বহনযোগ্য ছোট এই মিসাইল সিস্টেম তৃতীয় দেশের মাধ্যমে তেহরানে পাঠানোর পরিকল্পনা। যাতে বেজিংয়ের ঘাড়ে সরাসরি দোষ না পড়ে। তবে মার্কিন এই অভিযোগ খারিজ করেছে বেজিং।

Advertisement

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ইরানকে অস্ত্র পাঠাতে মধ্যপ্রাচ্যের কোনও একটি দেশকে মাধ্যম করেছে চিন। তাদের মাধ্যমেই পাঠানো হবে 'ম্যানপ্যাডস' (MANPADS) নামের এই ক্ষেপণাস্ত্র। অল্প উচ্চতা দিয়ে উড়ে চলা হেলিকপ্টার কিংবা যুদ্ধবিমানকে নিশানা করতে এই অস্ত্রের জুড়ি নেই। সহজে বহনযোগ্য হওয়ায় যে কোনও জায়গায় একে নিয়ে যাওয়া যায়। কাঁধে ঝুলিয়েই দেগে দেওয়া যায় ক্ষেপণাস্ত্র। গত সপ্তাহে ইরান আমেরিকার এফ-১৫ যুদ্ধবিমানকে ধরাশায়ী করেছিল। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, যে অস্ত্রে ওই যুদ্ধবিমান ঘায়েল হয় সেটি ছিল 'হ্যান্ডহোল্ড হিট সিকিং মিসাইল'। যদি এই ক্ষেপণাস্ত্র চিনের হয় সেক্ষেত্রে স্পষ্ট হয়ে যাবে, এই যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে বেজিং।

দাবি করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে বিমানভেদী মিসাইল সিস্টেম পাঠানোর প্রস্তুতি শুরু করেছে বেজিং। কাঁধে বহনযোগ্য ছোট এই মিসাইল সিস্টেম তৃতীয় দেশের মাধ্যমে তেহরানে পাঠানোর পরিকল্পনা।

এদিকে মার্কিন গোয়েন্দা রিপোর্ট এমন সময়ে সামনে এসেছে যখন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে আগামী মাসে বেজিং যাচ্ছেন ট্রাম্প। একদিকে চিন দাবি করেছে, ইরান যুদ্ধ থামাতে সাহায্য করেছে তারা, অন্যদিকে গোয়েন্দা রিপোর্ট যদি সত্যি হয় তবে এর অর্থ ইরানকে অস্ত্র দিয়ে তাদের আমেরিকার বিরুদ্ধে শক্তিশালী করতে চলেছে বেজিং। এই অবস্থায় অনুমান করা হচ্ছে, আগামী মাসে জিনপিং ও ট্রাম্পের বৈঠক গোয়েন্দা রিপোর্টকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনাপূর্ণ হতে পারে।

যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করেছে চিন। আমেরিকায় অবস্থিত চিনা দূতাবাসের তরফে জানানো হয়েছে, তারা কেবল আত্মরক্ষার কৌশলের বিষয়ে কথা বলেছে ইরানের সঙ্গে। চিন ইরানের তেলের উপর বহুলাংশে নির্ভরশীল। ফলে কোনওভাবেই তেহরানের হাত ছাড়বে না বেজিং। তবে ইরানকে সাহায্যের জন্য বেজিং যদি তাদের অস্ত্র দেয়, তবে আমেরিকা হয়ত ছেড়ে কথা বলবে না চিনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement