shono
Advertisement

খাঁচাবন্দি বাঘকে টাকা খাওয়াতে গিয়ে কী হাল হল চিনা বৃদ্ধর?

দেখুন সেই ভিডিও- The post খাঁচাবন্দি বাঘকে টাকা খাওয়াতে গিয়ে কী হাল হল চিনা বৃদ্ধর? appeared first on Sangbad Pratidin.
Posted: 03:09 PM Nov 25, 2017Updated: 04:46 PM Sep 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁশ যদি ঝাড়ে থাকে তা সেখানেই থাকতে দেওয়া উচিত৷ আর বাঘ যদি খাঁচায় থাকে তাকে সেখানেই থাকতে দেওয়া উচিত৷ মানুষের উচিত তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা৷ কথাটা উপলব্ধি করতে চিনের বায়-এর বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছে৷ সার্কাসের তাবুতে বাঘের সঙ্গে নৈকট্য বাড়াতে গিয়ে ৬৫ বছরের বৃদ্ধ ভালভাবেই বুঝে গেলেন রয়্যাল বেঙ্গল টাইগার কী জিনিস!

Advertisement

[মৃত্যুপথযাত্রীর শেষ ইচ্ছা পূরণ করে মানবিকতার নজির গড়লেন দুই স্বাস্থ্যকর্মী]

চিনের হেনান প্রদেশের বাসিন্দা বায়৷ গিয়েছিলেন স্থানীয় একটি সার্কাসের শো দেখতে৷ শো শেষ হওয়ার পরও সেখানে থেকে যান তিনি৷ খুশি হয়ে তাবুর পিছনে বাঘের খাঁচার সামনে চলে যান৷ আচমকা পকেট থেকে চিনা টাকা বের করে তা বাঘের দিকে এগিয়ে দেন৷ একেবারে খাঁচার ভিতরে হাত ঢুকিয়ে বাঘকে টাকা খাওয়াতে উদ্যোগী হন৷ টাকাটি চেটে দেখেন দক্ষিণ রায়৷ কিন্তু তা তার পছন্দ হয়নি৷ পছন্দ হয় বায়-এর আঙুলগুলি৷ তাতেই বসিয়ে দেয় কামড়৷ হাতে কামড় খেয়েই হুঁশ ফেরে ৬৫ বছরের বৃদ্ধর৷ ব্যথায় চিৎকার করে ওঠেন তিনি৷ সঙ্গে সঙ্গে সার্কাসের কর্মীরা ছুটে আসেন৷ বাঘের মুখে লোহার রড দিয়ে মেরে তাঁর হাতটি ছাড়িয়ে নেন৷ ততক্ষণে বায়-এর হাতের প্রায় দেড়খানি আঙুল বাঘের পেটে চলে গিয়েছে৷

[ভিন গ্রহে বুদ্ধিমান কারা? বার্তা মিলবে ২৪ বছর পর]

ব্যথার চোটে অজ্ঞান হয়ে যান বৃদ্ধ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ খবর দেওয়া হয় পরিবারকে৷ পরিবারের লোকজন এলে জানা যায়, সকাল থেকেই মদ্যপান করছিলেন বায়৷ মদ্যপ অবস্থাতে সার্কাসে গিয়ে উপস্থিত হন৷ তারপর এই কাণ্ড ঘটান৷ মূল্য হিসেবে আস্ত মধ্যমা আঙুল ও অনামিকার প্রায় অর্ধেকটি খুঁইয়েছেন বৃদ্ধ৷ আর পুরো ঘটনার ভিডিও হয়েছে ভাইরাল৷

[গুলির শব্দে আতঙ্ক লন্ডনের অক্সফোর্ড সার্কাস স্টেশনে, জখম ১৬]

The post খাঁচাবন্দি বাঘকে টাকা খাওয়াতে গিয়ে কী হাল হল চিনা বৃদ্ধর? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার