সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক সম্পর্কের একটি সীমারেখা থাকে। তা অতিক্রম করা মানেই অপরাধের জন্ম দেওয়া। এমনই অপরাধ ঘটেছে হংকংয়ে। যা বিচার করতে গিয়ে সে দেশের বিচারপতি পর্যন্ত হতবাক। বাবা যাতে প্রেমিকার সঙ্গে বিয়ে করতে না পারে তাই দীর্ঘদিন ধরে তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে ২৬ বছরের যুবতী।
[দুই সঙ্গিনীকে নিয়ে দিব্যি ঘরসংসার করছেন এই যুবক]
দক্ষিণ চিনের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০০৮ সালে। সে সময়ই প্রেমিকাকে বিয়ে করার কথা ছিল ওই ব্যক্তির। কিন্তু বাবার সঙ্গে অন্য কোনও মহিলার সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেনি তাঁর মেয়ে। তাই সম্পর্কের সমস্ত সীমারেখা লঙ্ঘন করে ফেলেন তিনি। বাবা যাতে আর অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে না পারে সেজন্য দিনের পর দিন নিজেই বাবার সঙ্গে যৌন সম্পর্ক রেখে চলেন তিনি। যুবতীর ভাই বাড়িতে বাবা ও বোনের এই কুকীর্তির একটি ভিডিও খুঁজে পেলে বিষয়টি সামনে আসে৷ এরপরেই যুবতীর ভাই পুলিশে অভিযোগ দায়ের করেন।
[কেমন ছিল ক্যাটরিনার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য শুটের অভিজ্ঞতা? ফাঁস করলেন গুলশন]
বিষয়টি আদালতে উঠলে যাবতীয় দায় নিজের ঘাড়ে নিয়ে ৫৮ বছর বয়সী বাবাকে ছেড়ে দেওয়ার আর্জি জানান ২৬ বছরের যুবতী। কিন্তু বিচারপতি তার সেই আর্জি খারিজ করে দেন। এই ধরনের অপরাধকে ‘বিরলতম’ আখ্যা দেন তিনি। জানান, এই অপরাধের জন্য যুবতীর মতোই দায়ী তাঁর বাবাও। আপাতত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে দু’জনকে। পাশাপাশি কোনও অভিজ্ঞ মনোবিদের মাধ্যমে দু’জনের মানসিক পরিস্থিতি জানার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি।
[বিতর্কিত সেলফি, টুইটারে ট্রোলড হয়ে পোস্ট ডিলিট করলেন প্রিয়াঙ্কা]
The post বাবার বিয়ে রুখতে তার সঙ্গেই যৌন সম্পর্ক স্থাপন মেয়ের appeared first on Sangbad Pratidin.
