shono
Advertisement
Donald Trump

হরমুজে অবরোধ সরানোর জন্য ভিক্ষা করছে ইরান! দাবি ট্রাম্পের

হরমুজ খুলতে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে শর্ত দিয়েছিল ইরান। লেবাননের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকাকে জানিয়ে দিয়েছে পরমাণু আলোচনায় বসতে হলে তাদের দু’টি শর্ত মানতে হবে।
Published By: Subhodeep MullickPosted: 09:00 PM Apr 28, 2026Updated: 09:10 PM Apr 28, 2026

ইরানের পতন আসন্ন। হরমুজ প্রণালীতে অবরোধ সরানোর জন্য তারা এখন আমাদের কাছে ভিক্ষা করছে। মঙ্গলবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যদিও তাঁর এই দাবি নিয়ে এখনও মুখ খোলেনি খামেনেইয়ের দেশ।

Advertisement

মঙ্গলবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘ইরানের নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে। তারা নিজেরাই আমাকে জানিয়েছে, তাদের অবস্থা সঙ্গীন। ইরান এখন পতনের মুখে দাঁড়িয়ে রয়েছে। তারা চায় আমরা যেন যত দ্রুত হরমুজে অবরোধ সরিয়ে দিই। তেহরান এখন নিজেদের নেতৃত্বের সমস্যা মেটাতে ব্যস্ত। আমি মনে করি, তারা সক্ষম হবে।’

হরমুজ খুলতে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে শর্ত দিয়েছিল ইরান। লেবাননের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকাকে জানিয়ে দিয়েছে পরমাণু আলোচনায় বসতে হলে তাদের দু’টি শর্ত মানতে হবে। প্রথমত, ইরান এবং লেবাননে সম্পূর্ণভাবে যুদ্ধ থামাতে হবে। পাশাপাশি, নতুন করে যাতে সংঘাত সৃষ্টি না হয়, তা-ও নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীতে আমেরিকা যে অবরোধ তৈরি করে রেখেছে, তা তুলতে হবে। যদি উপরোক্ত শর্ত দু’টি ওয়াশিংটন পূরণ করে, তাহলেই পরমাণু আলোচনায় বসবে ইরান। কিন্তু একটি রিপোর্টে বলা হয়েছে, ইরানের দেওয়া প্রস্তাবে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। পশ্চিম এশিয়ার সংঘাত মেটাতে তিনি ইরানের দেওয়া প্রস্তাব মানবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement