shono
Advertisement
Donald Trump

এবার ইরানে ঢুকবে মার্কিন পদাতিক বাহিনী! স্থলপথে কৌশলী হামলায় সায় ট্রাম্পের

Published By: Kishore GhoshPosted: 08:16 PM Mar 08, 2026Updated: 08:27 PM Mar 08, 2026

সপ্তাহ ডিঙিয়ে অব্যাহত মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এখনও পর্যন্ত আকাশপথেই ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা-ইজরায়েল। যদিও রবিবার স্থলপথে হামলা চালানোর বিষয়ে সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! প্রাথমিক ভাবে একটি ছোট সেনাদলকে নির্দিষ্ট অভিযানের জন্য ইরানের মাটিতে নামানোর কথা ভাবছে পেন্টাগন।

Advertisement

সূত্রের খবর, হোয়াইট হাউসের বাইরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে স্থলপথে সামরিক অভিযানের বিষয়ে আলোচনা করেন ট্রাম্প। তবে এখনই বড়সড় সামরিক অভিযানের কথা ভাবা হচ্ছে না। আরও জানা গিয়েছে, সরাসরি সংঘাতের বদলে কৌশলগত অভিযান চালাবে আমেরিকার পদাতিক বাহিনী। অন্য একটি সূত্রের দাবি, পরমাণু বোমার কাঁচামাল ইউরেনিয়ামের সন্ধানে ইজরায়েল-আমেরিকা পদাতিক বাহিনী পাঠাবে ইরানে। মাটির নিচে বাঙ্কারে যা রক্ষিত রয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য়, যুদ্ধের শুরুতে ট্রাম্প বলেছিলেন, কেবল আকাশপথে হামলায় ইরানকে শায়েস্তা করা যাবে। পদাতিক বাহিনীকে কাজে লাগানোর প্রয়োজন হবে না। যদিও ক্রমশ সেই ধারণা বদলাচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি, শনিবার ইরানের মাটিতে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইর। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছে। রাশিয়া, চিন, স্পেন, ভারত-সহ একাধিক দেশ শান্তিপ্রস্তাব দিলেও কোনও পক্ষই যুদ্ধ থেকে সরতে রাজি নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement