shono
Advertisement
Donald Trump

মুদ্রার পরে এবার পাসপোর্টেও ট্রাম্পের ছবি! ঘোষণা হোয়াইট হাউসের

ট্রাম্পের সমর্থকরা আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন। মাউন্ট রাশমোরে তাঁরা ট্রাম্পকে দেখতে চান।
Published By: Biswadip DeyPosted: 09:42 AM Apr 29, 2026Updated: 09:42 AM Apr 29, 2026

‘প্যাট্রিয়ট পাসপোর্ট’। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ এক পাসপোর্ট ইস্যু করা হবে। যেখানে থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। বুধবার এমনই ঘোষণা করল হোয়াইট হাউস। এর আগে মার্কিন মুদ্রা ও সরকারি প্রতিষ্ঠানগুলিতেও ট্রাম্পের নাম ও প্রতিকৃতি থাকতে দেখা গিয়েছে।

Advertisement

সরকারি মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, ''আমেরিকা জুলাইয়ে তাদের স্বাধীনতার আড়াইশোতম বর্ষ উদযাপন করবেন। আর সেই সময়ই সীমিত সংস্করণের পাসপোর্ট ইস্যু করা হবে, সেই ইতিহাসকে উদযাপন করতে।'' আমেরিকার প্রতিষ্ঠাতাদের ছবিও সেখানে থাকবে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে ট্রাম্পের নামে। যেমন জন এফ কেনেডি সেন্টার এখন 'ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড জন এফ কেনেডি সেন্টার'। পাশাপাশি তাঁর প্রতিকৃতি খচিত ২৪-ক্যারেটের স্বর্ণমুদ্রা তৈরি করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এদিকে মার্কিন জাতীয় উদ্যানগুলিতে জাতির জনক জর্জ ওয়াশিংটনের পাশাপাশি তাঁর নিজের মুখচ্ছবিও রাখার নির্দেশও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ‘TrumpRx’-এর মতো সরকারি বিভিন্ন প্রকল্পের নামকরণ করার মতো পদক্ষেপ করেছেন তিনি।

ট্রাম্পের সমর্থকরা আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন। রিপাবলিকানরা মাউন্ট রাশমোরে প্রাক্তন প্রেসিডেন্ট ওয়াশিংটন, টমাস জেফারসন, থিওডর রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কনের পাশাপাশি তাঁর মুখাবয়ব খোদাই করা এবং নিউ ইয়র্কের পেন স্টেশনের নামকরণ তাঁর নামে করার আহ্বান জানিয়েছেন।

আসলে ট্রাম্প চান, এমন এক দৃশ্যমান উত্তরাধিকার রেখে যেতে, যা তাঁর মৃত্যুর পরেও টিকে থাকবে। তিনি হোয়াইট হাউসের ঐতিহাসিক অংশবিশেষ ভেঙে ফেলেছেন। এবং নিজের পছন্দমাফিক সেগুলির পুনর্নির্মাণ করেছেন। এছাড়াও, ওয়াশিংটন ডিসিতে বিজয় স্মারক হিসেবে ‘আর্ক ডি ট্রাম্প’ নির্মাণের ঘোষণা করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement