shono
Advertisement
Donald Trump

'সাবধান বিবি, নাহলে...', ইরানে হামলায় নেতানিয়াহুকে 'একঘরে' করার হুঁশিয়ারি ট্রাম্পের

হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেন, 'আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল রাষ্ট্রীয় সুরক্ষা ও শান্তি। ইরান তার নিজের অধিকার রক্ষায় সর্বশক্তি দিয়ে লড়াই করবে। কোনও হুমকির সামনে মাথানত করবে না।'
Published By: Amit Kumar DasPosted: 08:55 AM Jun 09, 2026Updated: 08:55 AM Jun 09, 2026

ইরানে হামলায় এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কড়া সুরে জানালেন, 'সাবধান বিবি (নেতানিয়াহু), ফের যদি ইরানে হামলা হয় তাহলে ইজরায়েলের একা ছেড়ে দেবে আমেরিকা।' অর্থাৎ ইরান ইস্যুতে এবার নিজেদের মধ্যেই সংঘাতে জড়াল আমেরিকা ও ইজরায়েল।

Advertisement

এপ্রিলের সংঘর্ষবিরতির পর ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে গত ২৪ ঘণ্টায় নতুন করে ফের ইরানের বিরুদ্ধে সংঘাতে নেমেছে ইজরায়েল। সোমবার দেশটির রাজধানী-সহ বহু জায়গায় এয়ার স্ট্রাইক চালিয়েছে ইজরায়েলের বায়ুসেনা। চুক্তির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাণ্ডে তেলে বেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর সঙ্গে নিজের উত্তপ্ত কথোপকথন তুলে ধরেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমি ট্রাম্পকে বলেছিলাম, বিবি আপনার সাবধান হয়ে যাও। নাহলে শীঘ্রই আপনাকে একঘরে করে দেওয়া হবে।" অর্থাৎ ট্রাম্পের আশঙ্কা ছিল যদি নতুন করে যুদ্ধ শুরু হয় তবে চুক্তির পথে আমেরিকা যতদূর এগিয়েছিল তা ব্যাহত হবে। আবার শূন্য থেকে শুরু করতে হবে সবকিছু। যা কোনওভাবেই চান না ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমি ট্রাম্পকে বলেছিলাম, বিবি আপনার সাবধান হয়ে যাও। নাহলে শীঘ্রই আপনাকে একঘরে করে দেওয়া হবে।"

এদিকে ইজরায়েলের হামলার পর এদিন মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল রাষ্ট্রীয় সুরক্ষা ও শান্তি। ইরান তার নিজের অধিকার রক্ষায় সর্বশক্তি দিয়ে লড়াই করবে। কোনও হুমকির সামনে মাথানত করবে না।' পাশাপাশি তিনি আরও জানান, 'আমাদের লক্ষ্য শুধুমাত্র প্রতিরক্ষা নয় সদর্থক আলোচনাও। ফলে ইরান কোনও হামলার পালটা জবাব দিতে যেমন পিছু হটবে না তেমনই আলোচনার রাস্তাও খোলা থাকবে।'

উল্লেখ্য, রবিবার লেবাননের বেইরুটে হামলা চালিয়েছিল ইজরায়েল। এর পালটা ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। জবাবে সোমবার সকালে ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি ইসফাহান, তাবরিজ-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে হামলা চালায় ইজয়ারায়েল। ইজরায়েলের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, তাদের বিমানবাহিনী সম্প্রতি পশ্চিম ও মধ্য ইরানের সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করেছে। এদিকে হামলার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের আকাশসীমা। বারন সত্ত্বেও ইজরায়েলের এই হামলার ঘটনায় যারপরনাই অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement