shono
Advertisement

Breaking News

PM Narendra Modi

ইন্দোনেশিয়ার আকাশে মোদিকে স্বাগত জানাল এফ-১৬, সুখোই! অভিভূত প্রধানমন্ত্রী

জাকার্তা বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। দু'জনের দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা। সূত্রের খবর, বৈঠকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চুক্তি, ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মতো বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।
Published By: Subhodeep MullickPosted: 07:29 PM Jul 06, 2026Updated: 07:34 PM Jul 06, 2026

স্বাধীন ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে সোমবার ত্রিদেশীয় সফরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সফর শুরু হয়েছে ইন্দোনেশিয়া থেকে। জাকার্তাতে অবতরণের আগে ইন্দোনেশিয়ার আকাশসীমায় মোদির বিমান প্রবেশ করতেই তাঁকে স্বাগত জানায় ইন্দোনেশিয়া সেনার এফ-১৬, সুখোই যুদ্ধবিমান।   

Advertisement

এফ-১৬ আমেরিকার তৈরি উচ্চগতির একক ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান। এটি বহু দেশের সেনাবাহিনীর অংশ। অন্যদিকে, সুখোই-৩০ রাশিয়ার তৈরি অপেক্ষাকৃত বড়, দুই আসনবিশিষ্ট, জোড়া ইঞ্জিনের যুদ্ধবিমান। ঠান্ডা যুদ্ধের সময় এটির ব্যবহার করেছিল রাশিয়া (সোভিয়েত ইউনিয়ান)। ভারতের কাছেও সুখোই-৩০এমকেআই সংস্করণের বেশ কয়েকটি স্কোয়াড্রনও রয়েছে, যা নয়াদিল্লির প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। ইন্দোনেশিয়ার আকাশে যেভাবে মোদিকে স্বাগত জানিয়েছে দুই যুদ্ধবিমান তাতে অভিভূত প্রধানমন্ত্রী। 

সোমবার জাকার্তা বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। দু'জনের দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা। সূত্রের খবর, বৈঠকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চুক্তি, ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মতো বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। মোদি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, '২০১৮ সালে দু'দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। এর ফলে ভারতের জনগণেরও লাভ হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের অংশীদারিত্ব যাতে আরও গতিশীল করার যায়, সেই লক্ষ্যে আমরা আলোচনায় বসব।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement