shono
Advertisement
Jammu and Kashmir

‘কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ’, সের্জিও গোরের মন্তব্যে অস্বস্তিতে পাকিস্তান, মার্কিন রাষ্ট্রদূতকে তলব

বুধবার প্রথম শ্রীনগর সফর করেন সের্জিও। দেখা করেন  জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও। পহেলগাঁও হামলার পরে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে এটিই প্রথম কোনও শীর্ষ মার্কিন প্রতিনিধির একক সফর। সের্জিও বলেন, “এখানে আসতে পেরে ভালো লাগছে। এটি (জম্মু ও কাশ্মীর) ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি এখানে প্রথমবার এসেছি। জায়গাটি অত্যন্ত সুন্দর।”
Published By: Subhodeep MullickPosted: 11:00 AM Aug 20, 2026Updated: 02:55 PM Aug 20, 2026

জম্মু ও কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ। বুধবার শ্রীনগরে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর। তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান। এর জেরে এবার ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল শাহবাজ শরিফের সরকার।

Advertisement

পাকিস্তানের বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ‘বিতর্কিত অঞ্চল’, যা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনা অনুযায়ী নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তাই গোরের মন্তব্যটি তথ্যগতভাবে ভুল। পাক বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, জম্মু ও কাশ্মীর অবৈধভাবে দখল করে রেখেছে ভারত। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যগুলি বাস্তব তথ্য ও দীর্ঘদিনের আন্তর্জাতিক অবস্থানের পরিপন্থী।

বুধবার প্রথম শ্রীনগর সফর করেন সের্জিও। দেখা করেন  জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও। পহেলগাঁও হামলার পরে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে এটিই প্রথম কোনও শীর্ষ মার্কিন প্রতিনিধির একক সফর। সের্জিও বলেন, “এখানে আসতে পেরে ভালো লাগছে। এটি (জম্মু ও কাশ্মীর) ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি এখানে প্রথমবার এসেছি। জায়গাটি অত্যন্ত সুন্দর।” উল্লেখ্য, অর্ধশতকের বেশি সময় ধরে কাশ্মীরে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে পাকিস্তান। এই অবস্থায় গোরের মন্তব্য বিশ্ব পর্যায়ে ভারতের স্বপক্ষে ইতিবাচক বার্তা বলেই মনে করছে বিশ্লেষকরা। কিন্তু মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের তীব্র নিন্দা করল পাকিস্তান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement