shono
Advertisement

‘সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়বে ভারত-রাশিয়া’

সন্ত্রাসে যারা মদত দেবে রেয়াত করা হবে না তাদের, বললেন পঙ্কজ শরণ৷ The post ‘সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়বে ভারত-রাশিয়া’ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:01 PM May 31, 2017Updated: 09:33 AM May 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে সন্ত্রাসের আতঙ্ক৷ নিত্যদিন ঘটছে হামলার ঘটনা৷ ভারত, লন্ডন, ম্যাঞ্চেস্টার থেকে রাশিয়া সন্ত্রাসের হামলা থেকে বাদ যায়নি কোনও দেশই৷ এর বিরুদ্ধেই একসঙ্গে লড়বে ভারত ও রাশিয়া৷ এমনটাই জানালেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরণ৷

Advertisement

[কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা]

জুন মাসের ২তারিখ সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (SPIEF) উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ থাকবেন ভারত ও রাশিয়ার বিভিন্ন কোম্পানির সিইও-রাও৷ ভারতীয় প্রধানমন্ত্রী সেখানে থাকবেন প্রধান অতিথি হিসেবে৷ সেখানে বক্তব্য রাখবেন তিনি৷ বক্তব্য রাখবেন রাশিয়ার প্রেসিডেন্টও৷ জানা গিয়েছে, সেখানেই নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে দুই প্রধানের মধ্যে কথা হতে পারে৷ সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে চায় দুই দেশই৷ আন্তর্জাতিক আইনের মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দুই দেশ৷ সন্ত্রাসে যারা মদত দেবে তাদেরও রেয়াত করা হবে না বলে জানান পঙ্কজ শরণ৷

[মোরা বিধ্বস্ত বাংলাদেশে ৩৩ বাসিন্দার প্রাণ বাঁচাল ভারতীয় নৌসেনা]

বাণিজ্যিক লেনদেন বাড়ানো নিয়েও কথা হবে দুই দেশের মধ্যে৷ কথা হতে পারে প্রযুক্তিগত উন্নতি নিয়েও৷ প্রসঙ্গত, ভারতের পরমাণবিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাশিয়ার৷ এই ভূমিকা আরও বাড়ানোটাই উদ্দেশ্য ভারতের৷

[রমজান, তাই ক্যান্টিনে খাবার পাচ্ছেন না আলিগড়ের হিন্দু ছাত্ররা]

The post ‘সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়বে ভারত-রাশিয়া’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার