shono
Advertisement

Breaking News

Iran-India

'যেভাবে হোক অবিলম্বে ইরান ছাড়ুন', অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের

আয়াতোল্লা খামেনেই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইরানের আমজনতা। সেই প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এবার ইরান থেকে ভারতীয়দের চলে যেতে নির্দেশ দিল দূতাবাস।
Published By: Anwesha AdhikaryPosted: 04:59 PM Jan 14, 2026Updated: 05:43 PM Jan 14, 2026

অবিলম্বে ইরান ছাড়তে ভারতীয় নাগরিকদের নির্দেশ দিল তেহরানের দূতাবাস। আয়াতোল্লা খামেনেই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইরানের আমজনতা। সেই প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এবার ইরান থেকে ভারতীয়দের চলে যেতে নির্দেশ দিল দূতাবাস। ইরান ছাড়ার জন্য জরুরি নথিপত্রও হাতের কাছে রাখতে বলা হয়েছে ভারতীয়দের।

Advertisement

বুধবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, 'বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিজেদের হাতের কাছে তৈরি রাখেন। যেকোনও সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করতেও বলা হয়েছে ওই নির্দেশিকায়। বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে ভারতীয়দের। হেল্পলাইন নম্বর এবং ইমেলও দেওয়া হয়েছে দূতাবাসের তরফ থেকে।

বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিজেদের হাতের কাছে তৈরি রাখেন।

তবে নির্দেশিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, অবিলম্বে ইরান ছাড়ুন ভারতীয়রা। বলা হয়েছে, 'ইরানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতীয় নাগরিকদের বলা হচ্ছে, যেভাবে সম্ভব ইরান ছাড়ুন। পড়ুয়া, তীর্থযাত্রী, ব্যবসায়ী, পর্যটক-যে কারণেই ইরানে গিয়ে থাকুন না কেন তাঁরা ইরান ছাড়ুন। বর্তমানে বিমান পরিষেবা চালু রয়েছে। তাই সেসব বিমানে চেপেই যেভাবে হোক ইরান থেকে অন্যত্র চলে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে ভারতীয়দের।

উল্লেখ্য, মঙ্গলবারই মার্কিন নাগরিকদের ইরান ছাড়তে নির্দেশ দিয়েছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, প্রয়োজন পড়লে ইরানে হামলা চালাতে দ্বিধা করবেন না তিনি। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, সম্ভবত ইরানে হামলা চালানোর আগে নিজের দেশের নাগরিকদের নিরাপত্তার জন্যই চূড়ান্ত নির্দেশিকা দিয়েছেন ট্রাম্প। এবার ভারতীয়দেরও ইরান ছাড়ার নির্দেশিকা প্রকাশ হল। ফলে বিশ্লেষকদের প্রশ্ন, এবার কি ইরানে হামলা নিশ্চিত? মার্কিন হামলার আগে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতেই কি বুধবারের নির্দেশিকা? উত্তেজনা বাড়ছে ইরানের পরিস্থিতি ঘিরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement