shono
Advertisement
Oman Port

ওমান বন্দরে আছড়ে পড়ল ইরানি ‘সুইসাইড’ ড্রোন! প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও

মার্কিন হামলার পালটা জবাবে কার্যত গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে ইরান। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহীর উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে তারা।
Published By: Subhodeep MullickPosted: 05:16 PM Mar 03, 2026Updated: 05:16 PM Mar 03, 2026

‘আহত’ ইরানের পালটা মারে লন্ডভন্ড গোটা মধ্যপ্রাচ্য। এবার ওমানের আল-জাইমা বন্দরে আছড়ে পড়ল ইরানি ড্রোন। তারপরই বন্দরের একটি অংশে আগুন লেগে যায়। ভয়াবহ বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা।

Advertisement

এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে একটি ‘সুইসাইড’ ড্রোন আল-জাইমা বন্দরের দিকে এগিয়ে আসছে। তারপরই সেটি সেখানে আছড়ে পড়ে। ভয়াবহ বিস্ফোরণের পর বন্দরের একাংশ লেগে যায় আগুন। গল গল করে বেরোতে থাকে কালো ধোঁয়া। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হুলস্থূল পড়ে গিয়েছে ওমানে।

প্রসঙ্গত, মার্কিন হামলার পালটা জবাবে কার্যত গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে ইরান। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহীর উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে তারা। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সেই মতো রবিবার হামলা চলে আমেরিকার বিমানবাহী রণতরী আক্রাহাম লিঙ্কনের উপর। সোমবার সকালে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি, কাতারের রাজধানী দোহা, এবং বাহরিনের রাজধানী মানামাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। জানা যাচ্ছে, ইরানের বহু ক্ষেপণাস্ত্র-ড্রোন আকাশেই গুঁড়িয়ে দেওয়া হলেও সেগুলির ধ্বংসাবশেষ মাটিতেই পড়তেই বিস্ফোরণ ঘটছে এবং জায়গায় জায়গায় আগুন লেগে যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement