shono
Advertisement
America

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত গুগল আধিকারিককে গুলি করে খুন! আহত ছেলে, গ্রেপ্তার স্বামী

ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে গুলি করে খুন আমেরিকায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ওই মহিলার সন্তানও। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আমেরিকার জর্জিয়াতে।
Published By: Amit Kumar DasPosted: 04:06 PM Jul 12, 2026Updated: 04:06 PM Jul 12, 2026

ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে গুলি করে খুন আমেরিকায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ওই মহিলার সন্তানও। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আমেরিকার জর্জিয়াতে। পেশায় গুগলের সিনিয়র টেকনোলজি এগজিকিউটিভ মৃত ওই মহিলার নাম শীতল রজেসিয়েন (৫৭)। হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলার স্বামী কার্ক বি জেশেকে।

Advertisement

পুলিশের তরফে জানা গিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে জর্জিয়ার স্মির্না শহরে। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শীতলের ২৩ বছরের সন্তান জেসন রজেসিয়েনকে উদ্ধার করা হয় বাড়ির বাইরে গুরুতর আহত অবস্থায়। চিকিৎসার জন্য দ্রুত তাঁকে হাসপাতালে পাঠায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, গার্হস্থ্য হিংসার জেরে স্ত্রী ও সন্তানকে গুলি করেছেন শীতলের স্বামী কার্ক বি রজেসিয়েন। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে খুন, গুরুতর হামলা ও আগ্নেয়াস্ত্র রাখার মতো একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়, পরিজনদের জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানার চেষ্টা করচেহ পুলিশ।

শীতলের ২৩ বছরের সন্তান জেসন রজেসিয়েনকে উদ্ধার করা হয় বাড়ির বাইরে গুরুতর আহত অবস্থায়। চিকিৎসার জন্য দ্রুত তাঁকে হাসপাতালে পাঠায় পুলিশ।

জানা যাচ্ছে, শীতল গুগলের একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। প্রযুক্তি খাতের বিভিন্ন ক্ষেত্রে তাঁর দুই দশকেরও বেশি অভিজ্ঞতা ছিল। গুগলে যোগদানের আগে, তিনি HomeDepot.com-এর মতো নামী সংস্থায় কাজ করেছেন। ছোটবেলায় কখনও ব্রিটেনে, কখনও ভারতে, কখনও আবার ঘানাতেও থেকেছেন তিনি। পরে জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স পড়ার জন্য আমেরিকা চলে যান। এরপর সেখানেই থিতু হন শীতল। জর্জিয়ার আটলান্টায় স্বামী ও দুই সন্তান জেসন ও জেসিকাকে নিয়ে বাস করতেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement