shono
Advertisement
Toronto

নাম ধরে ডেকে সামান্য কথা, তারপর গুলি! কানাডার রাজপথে লুটিয়ে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী

ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর। পুলিশের সন্দেহের তির এক ৩৭ বছরের যুবকের দিকে।
Published By: Biswadip DeyPosted: 02:38 PM Jul 27, 2026Updated: 03:03 PM Jul 27, 2026

টরন্টোয় এক ২৬ বছরের তরুণীর মৃত্যু হল আততায়ীর গুলিতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নাম ধরে ডাক দিয়ে ওই তরুণীকে দাঁড় করায় আগন্তুক। তারপরই গুলি করে খুন করে তাঁকে।

Advertisement

ঠিক কী হয়েছিল? টরন্টো পুলিশ জানাচ্ছে, স্থানীয় সময় সকাল ৭টা ২৩ মিনিটে তাদের কাছে খবর আসে এই হামলার। মৃতার নাম নবনীত কৌর। সন্দেহভাজনের নাম শরণজিৎ সিং। বয়স ৩৭। তাকে গ্রেপ্তারও করা হয়েছে। ঠিক কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তায় হেঁটে যাচ্ছিলেন নবনীত। তখনই তাঁকে নাম ধরে ডেকে দাঁড় করায় অভিযুক্ত শরণজিৎ। আর তারপর তাঁদের মধ্যে কিছু কথাবার্তা হয়। এরপর আচমকাই নাকি গুলি চালায় সে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নবনীত। সঙ্গে সঙ্গে দৌড়ে পালায় শরণজিৎ। ভিড়ের মধ্যে তাকে ধরা না গেলেও, ড্রোনের মাধ্যমে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তরুণীকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীরা এও জানিয়েছেন, নবনীত ও শরণজিৎকে কোনও বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, কারও কাছে কোনও খবর থাকলে যেন অবশ্যই সেটা তদন্তকারীদের জানান।

প্রসঙ্গত, ক'দিন আগেই পাঞ্জাব থেকে কানাডায় পড়তে যাওয়া ভারতীয় তরুণী মারা যান। কানাডার এডমন্টনে তাঁর বাড়ির ভিতর থেকেই তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। দিন তিনেকের মধ্যেই মারা যান দমনপ্রীত কৌর নাম্নী বছর তেইশের তরুণী! ময়নাতদন্তের পরই ধরা পড়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। দ্রুত গ্রেপ্তার করা হয় দমনপ্রীতের লিভ ইন পার্টনার ২২ বছরের রীতিশ কুমারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement