উচ্চশিক্ষা জন্য কানাডায় গিয়েছিলেন। কিন্তু মর্মান্তিক পরিণতি হল। সেখানে সহপাঠীদের হাতে খুন হলেন মধ্যপ্রদেশের ২৩ বছরের যুবক। তাঁর উপর নৃশংস হামলা চালায় একদল যুবক। শেষ পর্যন্ত গাড়ির চাকায় পিষে মারা হয়েছে বলে অভিযোগ। দেশে এই খবর পৌঁছতেই শোকে দিশাহার পরিবার।
মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা গুরকিরাত সিং মনোচা। সুদূর কানাডায় পাড়ি দেন সেখানকার নরদার্ন লাইটস কলেজে বিজনেস ম্যানেজম্যান্ট নিয়ে পড়াশোনার জন্য। গত ১৪ মার্চ ফোর্ট সেন্ট জন শহরে গুরকিরাতের উপর হামাল চালায় একদল যুবক। যাঁরা তাঁর সহপাঠী বলেই জানা গিয়েছে। ওই দিনই তাঁকে গাড়ি চাপা দিয়ে মারা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় যুবককে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি।
ঘটনার দিন রাতে গুরকিরাতের অন্য এক সহপাঠী পরিবারকে মৃত্যুসংবাদ জানান। আচমকা এমন খবরে শোকে দিশাহার অবস্থা হয় পরিবারটির। গুরকিরাতের বড় ভাই প্রবকিরাত সিং জানিয়েছেন, কানাডায় পড়াশোনার পাশাপাশি ওয়ালমার্টের একটি স্টোরে পার্টটাইম কাজ করতেন মৃত যুবক। ঘটনার দিন রাস্তায় ১০-১২ জন যুবক মারধর করে। তাঁদের মধ্যে পূর্বঘটিত দ্বন্দ্ব ছিল। শেষে তাঁকে গাড়ির চাকায় পিষে মারা হয়।
২৩ বছরের গুরকিরাত সিং মনোচার নির্মম হত্যাকাণ্ডে শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি মন্তব্য করেন, তীব্র বেদনার ঘটনা। শোকে মুহ্যমান পরিবারটিকে সমবেদনা জানান তিনি। যুবকের দেহ দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু করেছে বিদেশমন্ত্রক।
