ইরানের পরমাণু ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজরায়েল। রবিবার এমনটাই দাবি করল তেহরান। এরপরই তেজস্ক্রিয় বিকিরণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে ইরানের এই দাবি খারিজ করে দিয়েছে রাষ্ট্রসংঘের পরমাণু নজরদার সংস্থা।
সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ডিরেক্টার জেনারেল রাফায়েল গ্রসি জানিয়েছেন, মার্কিন এবং ইজরায়েলি হামলায় ইরানের পরমাণুঘাঁটিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে - এমন কোনও তথ্য আমাদের কাছে নেই। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তেহরান রিসার্চ রিয়েক্টার সবই অক্ষত রয়েছে। ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমার যোগাযোগ করেছিলাম। কিন্তু কোনও উত্তর মেলেনি। রাফায়েল আরও জানিয়েছেন, ইরানের কোনও পরমাণুঘাঁটি থেকে তেজস্ক্রিয় বিকিরণের কোনও খবর মেলেনি। তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
