shono
Advertisement
Iran War

'ট্রাম্প নয়, যুদ্ধ শেষ করবে ইরানই', মার্কিন প্রেসিডেন্টকে 'ননসেন্স' তোপ তেহরানের

নাম উল্লেখ না করেও তেহরানের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী থেকে তেল চলাচল পুরোপুরি বন্ধ করে দেবে তারা।
Published By: Anwesha AdhikaryPosted: 09:52 AM Mar 10, 2026Updated: 03:08 PM Mar 10, 2026

ডোনাল্ড ট্রাম্প নন, যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে ইরানই (Iran War)। মঙ্গলবার স্পষ্ট একথা জানিয়ে দিল ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস। মার্কিন প্রেসিডেন্টকে 'ননসেন্স' আখ্যা দিয়ে তেহরানের হুঁশিয়ারি, আমেরিকা এবং ইজরায়েল যদি তেলের খনিতে হামলা চালায় তাহলে এক লিটার তেলও বের করতে দেওয়া হবে না। যদিও ট্রাম্পের যুদ্ধ শেষের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ খানিকটা কমেছে।

Advertisement

সোমবার এক মার্কিন সংবাদপত্রকে ফোনে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমার মনে হয় যুদ্ধ শেষ। আমরা ভালোমতোই সাফল্য পেয়েছি।" কিন্তু কয়েকঘণ্টা পরেই রিপাবলিক দলের একটি অনুষ্ঠানে গিয়ে ‘যুদ্ধ শেষ’ কথাটি বেমালুম ভুলে যান ট্রাম্প। সেখানে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা অনেক ক্ষেত্রেই জিতে ফেলেছি। তবে সেটা যথেষ্ট নয়।” সেই সঙ্গেই ট্রাম্প ইঙ্গিত করেন, ইরান যুদ্ধে জিতলে সেখানকার তৈল খনির দখল নিতে পারে আমেরিকা। এই 'আশ্বাসবাণী'তেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হুহু করে কমতে থাকে।

হরমুজ প্রণালীতে তেল চলাচল বন্ধ করলে ২০গুণ বেশি হামলা হবে ইরানের উপর। এই আশ্বাসে ভর করে তেলের দাম কমেছে। বাজারের সূচক উঠেছে। ইরানি সেনার হুঙ্কারে কি সেই ছবিটা আবার পাল্টে যাবে? নাকি ট্রাম্পের কথায় ভরসা রাখবে বিশ্ব?

কিন্তু ট্রাম্পের এই মন্তব্যের পালটা হুঙ্কার দিয়েছে তেহরান। ট্রাম্পের বক্তব্যকে 'ননসেন্স' হিসাবে উড়িয়ে দিয়ে সেনার মুখপাত্র বলেন, "যুদ্ধ শেষ হয়েছে কিনা সেটা ইরান ঠিক করবে, ওয়াশিংটন নয়। আমেরিকা এবং ইজরায়েল যদি ইরানে হামলা চালিয়ে যায় তাহলে এক লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না।" নাম উল্লেখ না করেও তেহরানের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী থেকে তেল চলাচল পুরোপুরি বন্ধ করে দেবে তারা। ইরান সেনার স্পষ্ট বার্তা, মধ্যপ্রাচ্যে হয় সব দেশগুলি সুরক্ষিত থাকবে, নয়তো প্রত্যেকটি দেশ বিপদে পড়বে।

তেহরান আরও বলেছে, "গোটা মধ্যপ্রাচ্যের সুরক্ষা এবং নিরাপত্তার ভার রয়েছে ইরানি সেনার হাতে। তাই ইরান ঠিক করবে ওই এলাকার ভবিষ্যৎ এবং দ্বিপাক্ষিক সমীকরণ। মার্কিন সেনা যুদ্ধ শেষ করার কেউ নয়।" যদিও আন্তর্জাতিক মহল ভরসা রেখেছে ট্রাম্পের কথায়। নিজস্ব সোশাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হরমুজ প্রণালীতে তেল চলাচল বন্ধ করলে ২০গুণ বেশি হামলা হবে ইরানের উপর। এই আশ্বাসে ভর করে তেলের দাম কমেছে। বাজারের সূচক উঠেছে। ইরানি সেনার হুঙ্কারে কি সেই ছবিটা আবার পাল্টে যাবে? নাকি ট্রাম্পের কথায় ভরসা রাখবে বিশ্ব?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement