shono
Advertisement
Benjamin Netanyahu

ইরানের হামলায় নিহত নেতানিয়াহু? নতুন ছবি পোস্ট করে জল্পনা বাড়াল ইজরায়েল

প্রশ্ন উঠছে, নেতানিয়াহু জীবিত প্রমাণ করতে মরিয়া চেষ্টা কেন ইজরায়েলের? 
Published By: Kishore GhoshPosted: 04:45 PM Mar 17, 2026Updated: 06:34 PM Mar 17, 2026

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন? তা লোকাতেই কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নেতানিয়াহুর 'ডিপফেক' ভিডিও তৈরি করা হয়েছে? এমন জল্পনার মধ্যেই ইজরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর নতুন একটি ছবি পোস্ট করল সোশাল মিডিয়ায়। যার ক্যাপশানে লেখা হয়েছে, "প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ইরানের শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্তাদের নির্মূল করার নির্দেশ দিচ্ছেন।" প্রশ্ন উঠছে, নেতানিয়াহু জীবিত প্রমাণ করতে মরিয়া চেষ্টা কেন ইজরায়েলের? 

Advertisement

রবিবার নিজের মৃত্যু জল্পনা উড়িয়ে এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছিলেন নেতানিয়াহু। সেখানে কফি কাপ হাতে দেখা যায় তাঁকে। সেই ভিডিওতে ব্যঙ্গাত্মক সুরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “আমি কফির জন্য মরতেও রাজি। দেশের জন্যও মরতে রাজি।” আগের ভাইরাল হওয়া বিতর্কিত ভিডিওটি নিয়েও তিনি প্রতিক্রিয়া দেন। কিন্তু সোমবার সকালে সমাজমাধ্যম এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রক’ দাবি করে, নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিওটি ‘ডিপফেক’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত। কফির স্থবির অবস্থান ও ঠোঁটের নড়াচড়ার সঙ্গে কথাবার্তা না মেলার মতো নানা বিষয়েই নাকি তা স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি, নেতানিয়াহুর বাঁ হাতের ‘অস্বাভাবিক’ অবস্থান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সব মিলিয়ে নানা দিক থেকেই ভিডিওটি কৃত্রিম বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে রবিবার বিকেলে ফের একটি ভিডিও পোস্ট করেন নেতানিয়াহু (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, অজানা এক পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে রয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে দেখা যাচ্ছে দুই যুবতীকে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নির্দেশিকা মেনে চলে জয়লাভ করছি।’ কিন্তু এর মাধ্যমে কী বোঝাতে চাইছেন নেতানিয়াহু, সেটা স্পষ্ট নয়। শুধু তা-ই নয়, বর্তমানে তিনি কোথায় রয়েছেন সেটাও এখনও জানা যায়নি। মঙ্গলবার আরও একটি ছবি পোস্ট করল ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। নেতানিয়াহু যখন ইরানের শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্তাদের নির্মূল করার নির্দেশ দিচ্ছেন, সেই সময় ছবিটি তোলা।

উল্লেখ্য, মঙ্গলবার ইজরায়েল দাবি করেছে, তাদের হামলায় নিহত হয়েছেন খামেনেইর ডান হাত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারজানি। অন্য একটি সূত্রের অবশ্য দাবি, তিনি গুরুতর আহত। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। প্রশ্ন উঠছে, এবার কি হার মানবে ইরান? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement