shono
Advertisement

স্বামী-সন্তানকে ছেড়ে প্রেমিকের বাড়ির সামনে অনশনে নেত্রী

কত কী যে সয়ে যেতে হয় ভালবাসা হলে! The post স্বামী-সন্তানকে ছেড়ে প্রেমিকের বাড়ির সামনে অনশনে নেত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:47 PM May 15, 2017Updated: 10:17 AM May 15, 2017

সুকুমার সরকার, ঢাকা: প্রেমে পড়লে মানুষ কী না করতে পারে! সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব…প্রেম ছাড়া কোনও কিছুই যেন প্রাধান্য পায় না। সে কথাই যেন প্রমাণ করলেন সুলতানা প্রেয়সী (৩০)নামে বাংলাদেশের এক নেত্রী। ঢাকার ধামরাই উপজেলার গণপ্রতিনিধিশীল ইউনিয়ন পরিষদের (ইউপি) ওই নেত্রী স্বামী-সন্তান রেখে বিয়ের দাবিতে শিয়ালকুল গ্রামের প্রেমিক আবদুল আলিম পলাশের (২৩)  বাড়ির সামনে দু’দিন ধরে অনশনে বসেছেন।

Advertisement

[অনলাইনে এই দম্পতির যৌন মিলনের দৃশ্য দেখল গোটা দুনিয়া]

ওই যুবতীর বাবা, দুই সন্তান ও স্বামী তাকে দফায় দফায় ফিরিয়ে আনার চেষ্টা করলেও তিনি  সিদ্ধান্তে অটল। এ কাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রেয়সী সুয়াপুর ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য। সপ্তাহখানেক আগেই প্রেয়সী ও পলাশকে আপত্তিজনক অবস্থায় আটক করে জনতা। প্রেয়সী দাবি করেছেন এক বছর থেকে পলাশের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। ২০ এপ্রিল স্থানীয় কাজী অফিসে পলাশের সঙ্গে তাঁর বিয়ে হয় বলে দাবি করেছেন তিনি। প্রেয়সী আরও বলেন, ‘পলাশের পরিবারের লোকজনও আমাকে বধূ হিসাবে মেনে নিচ্ছে না। সবাই আমার সঙ্গে খারাপ আচরণ করছে। পলাশ আমাকে বিয়ে না করলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই।’ তবে এ বিষয়ে পলাশের বক্তব্য, ওই নেত্রী তার মায়ের বয়সী। এমন কোনও সম্পর্ক তাঁদের মধ্যে নেই।

The post স্বামী-সন্তানকে ছেড়ে প্রেমিকের বাড়ির সামনে অনশনে নেত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার