shono
Advertisement
Pakistan

অনলাইনে আলাপ, ভারতীয় তরুণীর প্রেমে ‘পাগল’ হয়ে সীমান্ত পার পাক যুবকের! তারপর…

জানা গিয়েছে, ওই পাক যুবকের নাম জিশান আহমেদ মীর। তিনি পাক অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরাবাদের পাইনকাদির বাসিন্দা। বেশ কয়েকমাস আগে ভারতের কাশ্মীরে বসবাসকারী এক তরুণীর সঙ্গে আলাপ হয়। সেখান থেকেই শুরু হয় দু’জনের প্রেমকাহিনি।
Published By: Subhodeep MullickPosted: 08:13 PM Jun 01, 2026Updated: 08:19 PM Jun 01, 2026

সমাজমাধ্যমে আলাপ। সেখান থেকে প্রেম। আর প্রেমিকার টানেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলেন এক পাকিস্তানি যুবক। কিন্তু দেখা করতে পারলেন না তাঁর ‘স্বপ্নের নারী’র সঙ্গে। নিয়ন্ত্রণ রেখা পেরোতেই তাঁকে ধরে ফেলেন ভারতীয় জওয়ানরা।

Advertisement

জানা গিয়েছে, ওই পাক যুবকের নাম জিশান আহমেদ মীর। তিনি পাক অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরাবাদের পাইনকাদির বাসিন্দা। বেশ কয়েকমাস আগে ভারতের কাশ্মীরে বসবাসকারী এক তরুণীর সঙ্গে আলাপ হয়। সেখান থেকেই শুরু হয় দু’জনের প্রেমকাহিনি। সেই প্রেমের টানেই সম্প্রতি তিনি উরি সেক্টরের সিয়ালকোট দিয়ে ভারতে প্রবেশ করেন। কিন্তু তারপরই যুবকের গতিবিধি নজরে আসে জওয়ানদের। দ্রুত তাঁকে আটক করা হয়। যুবকের কাছ থেকে পাকিস্তানি পরিচয়পত্রও উদ্ধার হয়েছে বলে খবর। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।     

পহেলগাঁও হামলার পর থেকেই উপত্যকায় আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। চলছে কড়া নজরদারি। এই পরিস্থিতি ওই পাক যুবকের অনুপ্রবেশকে মোটেই হালকাভাবে দেখছেন না জওয়ানরা। খতিয়ে দেখা হচ্ছে তাঁর মোবাইল ফোনও। তবে তাঁর প্রত্যর্পণ নিয়ে এখনও কিছু জানা যায়নি।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement