shono
Advertisement
Donald Trump

২০ মিনিটে ৮৪০ কোটি! ট্রাম্প 'যুদ্ধবিরতি'র ঘোষণা করতেই 'লাভের গুড়' খেল কে?

মঙ্গলবার ভারতের শেয়ার বাজারে লাফিয়ে বেড়েছে সেনসেক্স-নিফটিও। উন্নতি হয়েছে টাকার দামেও। একইসঙ্গে অনেকখানি পড়েছে সোনা-রুপোর দাম।
Published By: Biswadip DeyPosted: 04:16 PM Mar 24, 2026Updated: 05:49 PM Mar 24, 2026

৫ দিন ইরানে আর হামলা নয়। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই দাবি করার পরই রাতারাতি বিপুল অর্থ রোজগার করলেন এক বিনিয়োগকারী! জানা যাচ্ছে, ট্রাম্পের ঘোষণার ঠিক মিনিট পনেরো আগে ওই ব্যক্তি 'এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স'-এর শেয়ার কেনেন 'অয়েল ফিউচার্স'-এর শেয়ার বেচে। এরপরই ট্রাম্প সোশাল মিডিয়ায় ইরান যুদ্ধ নিয়ে পোস্ট করেন। আর তাতেই বদলে যায় বিনিয়োগকারীর 'কপাল'! তিনি উপার্জন করে ফেলেন ৮৪০ কোটি টাকা!

Advertisement

সোমবার ভোর ৬টা ৫০ মিনিটে (ভারতীয় সময় বিকেল ৪টে ২০) ওই ব্যক্তি নতুন শেয়ার কেনেন। মিনিট কুড়ির মধ্যেই তেলের দামে বড়সড় পতন হয়। আর এতেই প্রায় ৮৪০ কোটি টাকা লাভ করেন ওই বিনিয়োগকারী। ট্রেডিং প্ল্যাটফর্ম 'আনইউজুয়াল হোয়েলস' জানিয়েছে, প্রথমে প্রায় ১.৫ বিলিয়ন ডলার (১২ হাজার ৬০০ কোটি টাকা) মূল্যের 'এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স'-এর শেয়ার কেনেন তিনি। তাঁর ধারণা ছিল, টেনশন কমলে বাজার চাঙ্গা হবে। আর সেই সঙ্গেই ১৯২ মিলিয়ন তথা ১৬১৫ কোটি টাকা মূল্যের 'অয়েল ফিউচার্স'-এর শেয়ার বেচে দেন তিনি। এদিকে বাজার খোলার আগেই 'এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স'-এর সূচক ২.৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়, অন্যদিকে তেলের দাম হু হু করে পড়ে যায়। ব্রেন্ট ক্রুডের দাম ১০৯ ডলার থেকে কমে ৯২ ডলারের নিচে নেমে আসে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-এর দাম প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়ে একপর্যায়ে ব্যারেল প্রতি ৮৮.৭০ ডলারে গিয়ে ঠেকে। তবে সোমবারের লেনদেনগুলির পিছনে কোনও একক ব্যক্তি নাকি একাধিক সত্তা দায়ী—তা এখনও অস্পষ্ট।

ট্রাম্পের ঘোষণার ঠিক মিনিট পনেরো আগে ওই ব্যক্তি 'এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স'-এর শেয়ার কেনেন 'অয়েল ফিউচার্স'-এর শেয়ার বেচে। এরপরই ট্রাম্প সোশাল মিডিয়ায় ইরান যুদ্ধ নিয়ে পোস্ট করেন। আর তাতেই বদলে যায় বিনিয়োগকারীর 'কপাল'!

এদিকে মঙ্গলবার ভারতের শেয়ার বাজারে লাফিয়ে বেড়েছে সেনসেক্স-নিফটি। উন্নতি হয়েছে টাকার দামেও। একইসঙ্গে অনেকখানি পড়েছে সোনা-রুপোর দাম। বাজার খুলতেই হাজার পয়েন্টেরও বেশি উঠে যায় সেনসেক্সের সূচক। উন্নতি হয় নিফটিতে। একলাফে ৩৪ পয়সা বেড়ে যায় টাকার দামও। কিন্তু মনে করা হচ্ছে, লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে বাজারের পরবর্তী দশা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement