shono
Advertisement
Nepal

নেপালে ভয়ংকর দুর্ঘটনা, অবতরণের সময় যাত্রীসমেত পালটি খেল কপ্টার, প্রকাশ্যে হাড়হিম ভিডিও

বুধবার নেপালের কাঠমান্ডু থেকে খোটাংয়ের উদ্দেশে রওনা দিয়েছিল কপ্টারটি। সেখানে পাঁচজন যাত্রী ছিলেন। সকাল ১১টা ৫১মিনিট নাগাদ খোটাংয়ের বলবেসিতে অবতরণের ঠিক আগেই কপ্টারটি পালটি খেয়ে মাটিতে পড়ে। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
Published By: Subhodeep MullickPosted: 05:35 PM Mar 18, 2026Updated: 05:35 PM Mar 18, 2026

নেপালে ভয়ংকর দুর্ঘটনা। অতরণের সময় যাত্রীসমেত পালটি খেল একটি হেলিকপ্টার। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রবল হাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

Advertisement

বুধবার নেপালের কাঠমান্ডু থেকে খোটাংয়ের উদ্দেশে রওনা দিয়েছিল কপ্টারটি। সেখানে পাঁচজন যাত্রী ছিলেন। সকাল ১১টা ৫১মিনিট নাগাদ খোটাংয়ের বলবেসিতে অবতরণের ঠিক আগেই কপ্টারটি পালটি খেয়ে মাটিতে পড়ে। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ভিডিওতে দেখা যাচ্ছে, কপ্টারটি পাহাড়ি এলাকায় অবতরণের চেষ্টা করার সময় আচমকা কাত হয়ে যায়। এরপরই সেটি পালটি খেয়ে মাটিতে কার্যত গড়াগড়ি খায়। ক্ষতিগ্রস্ত হয় কপ্টারটির লেজ। ভিডিওটির শেষ অংশে দেখা যাচ্ছে, মাটিতে পালটি খাওয়ার ফলে কপ্টারটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপরই যাত্রীদের উদ্ধার করতে ছুটে যান উপস্থিত কর্মকর্তারা। জানা গিয়েছে, দুর্ঘটনায় যাত্রীদের বড়সড় কোনও ক্ষতি হয়নি। সামান্য আহত হয়েছেন একজন।

নেপালের অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে, হেলিকপ্টারটিতে একটি মৃতদের ছিল। অবতরণের সময় সেটি দুর্ঘটনার কবলে পড়ে। আহত যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement