shono
Advertisement

বিস্ফোরণের আগে ফেসবুকে ট্রাম্পকে হুমকি দিয়েছিল আকায়েদ

মুক্তিযোদ্ধার জঙ্গি ছেলে। The post বিস্ফোরণের আগে ফেসবুকে ট্রাম্পকে হুমকি দিয়েছিল আকায়েদ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:36 PM Dec 13, 2017Updated: 04:40 PM Sep 19, 2019

সুকুমার সরকার, ঢাকা: মার্কিন মুলুকে থাকতে থাকতেই কি ইসলামিক স্টেট দ্বারা প্রভাবিত হয়েছিল আকায়েদ? নিউ ইয়র্ক বিস্ফোরণ কাণ্ডে সূত্র ঘাঁটতে গিয়ে এমনটাই মনে করছেন মার্কিন গোয়েন্দারা। বাংলাদেশি আকায়েদ যে পুরোদস্তুর জঙ্গি খাতায় নাম লিখিয়েছিল তা মোটামুটি প্রমাণিত। এবং মার্কিন মুলুকে বড়সড় নাশকতার ছক কষেছিল তাও তার একটি ফেসবুক পোস্ট থেকে নিশ্চিত হয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। নিউ ইয়র্কে হামলার কিছুক্ষণ আগে ফেসবুকে পোস্ট দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিল বাংলাদেশি জঙ্গি আকায়েদ উল্লা। আকায়েদ সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছিল- ‘ট্রাম্প তুমি তোমার জাতিকে রক্ষা করতে ব্যর্থ।’ নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন পোর্ট অথরিটি বাস টার্মিনালে সোমবার সকালের ব্যস্ত সময়ে বোমা বিস্ফোরণ ঘটে। এতে আকায়েদ-সহ চারজন জখম হয়। এর পর আকায়েদকে আটক করে নিউ ইয়র্ক পুলিশ। সে নিজের শরীরে বাঁধা বোমায় বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়।

Advertisement

[মুক্তিযোদ্ধার ছেলে ফিদায়েঁ জঙ্গি? নিউ ইয়র্ক কাণ্ডে ধৃত আকায়েদের পরিবারকে জেরা]

মঙ্গলবার প্রসিকিউটররা আকায়েদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা প্রদান, জনসমাগমে ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার ও বোমা হামলার অভিযোগ এনেছে। কৌঁসুলিরা বলছেন, ২৭ বছর বয়সি এই তরুণ ইসলামিক স্টেট জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে এমন হামলার চেষ্টা চালায়। প্রসিকিউটরদের দাবি, আটকের পর আকায়েদ আইএসের হয়ে এই কাজ করেছে বলে জেরায় কবুল করে। আইএস বাহিনীকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলা, এমন বিস্ফোরণের বিষয়ে উদ্বুদ্ধ হয়েছিল বলেও তদন্তকারীদের কাছে বলেছে। ২০১১ সালে ফ্যামিলি ভিসা নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম থেকে যুক্তরাষ্ট্র যায় আকায়েদ উল্লা। পরে বিয়ে করতে ২০১৬ সালে ঢাকায় আসে আকায়েদ। সেই সময় থেকে তার স্ত্রী ঢাকাতেই বসবাস করছে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ঢাকায় তার স্ত্রী ও শ্বশুরকে মঙ্গলবার তারা জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। এ বছর সেপ্টেম্বর মাসে আকায়েদ তার শিশুসন্তানকে দেখতে ঢাকায় এসেছিল। সেই সময় আকায়েদ কাদের সঙ্গে দেখাসাক্ষাৎ করেছে বা কাদের সঙ্গে মিশেছ বাংলাদেশের অন্য কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে তার কোনওরকম যোগাযোগ আছে কিনা তা জানতে তারা আকায়েদের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করেছে।

[নিউ ইয়র্ক বিস্ফোরণে বাঙালি যোগ, গ্রেপ্তার বাংলাদেশি যুবক]

The post বিস্ফোরণের আগে ফেসবুকে ট্রাম্পকে হুমকি দিয়েছিল আকায়েদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার