সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নামের পাশে লেখা আছে অলিম্পিকের চার চারটে মেডেলের কথা। এমনকী একসময় বিশ্ব রেকর্ডও তাঁর দখলে ছিল। কেরিয়ারের সে সোনার দিন এখন অতীত। প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়নকে এবার তাই দেখা গেল সম্পর্ণ নগ্ন রূপে। এক রিয়ালিটি শোয়ের খাতিরে এভাবেই ধরা দিলেন ইঙ্গ দে ব্রুজ।
প্রাক্তন এই সাঁতারুকে তুখোড় অ্যাথলিট হিসেবেই চেনে গোটা দুনিয়া। তবে তিনি যে এভাবে কোনও রিয়ালিটি শো-তে হাজির হতে পারেন, তা বোধহয় কল্পনাও করেননি কেউ। ডাচ টিভি রিয়ালিটি শো ‘অ্যাডাম সিকস ইভ’-এ দেখা যাবে ৪৩ বছর বয়সী এই অ্যাথলিটকে। নিজের পছন্দের সঙ্গীকে খুঁজে পাওয়ার খেলা এটি। আর সেখানেই নিজের পছন্দের ও সঙ্গীর ভাললাগার নানা কাজ করতে করতেই বুঝে নেওয়া হয়, কে কার জন্য কতটা পারফেক্ট। এই খেলাতেই এবার মেতেছেন এই অ্যাথলিট। তাতেই দেখা গেল গায়ে আবরণটুকুও রাখেননি তিনি।
এ নিয়ে যে তার কোনও ছুৎমার্গ নেই তা বেশ ভালই বুঝিয়ে দিয়েছেন এই অ্যাথলিট। এর আগে এক অন্তর্বাস সংস্থার মডেল হিসেবেও দেখা গিয়েছে তাঁকে। অ্যাথলিট হওয়ার কারণেই সম্ভবত শরীরী লজ্জাকে কোনওদিনই তেমন পাত্তা দেননি। মডেল হয়ে সাহসের পরিচয় দিয়েছিলেন। এবার একেবারে নগ্ন হয়েই বুঝিয়ে দিলেন তিনি কতটা সংস্কারমুক্ত।
তাঁর এই এপিশোড অবশ্য এখনও টেলিভিশনে সম্প্রচারিত হয়নি। চলতি সপ্তাহেই তা সম্প্রচারিত হবে। তবে ইতিমধ্যেই এ নিয়ে শোরগোল পড়েছে। তাঁর অনুষ্ঠানের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সম্প্রচারের পর তাঁকে যে গোটা বিশ্ব অন্যভাবে চিনবে, তা বলাই যায়।
The post OMG! রিয়ালিটি শোয়ে নগ্ন হলেন এই প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন appeared first on Sangbad Pratidin.
