shono
Advertisement

রমজানে জল পান ‘অপরাধ’, অভিযোগে সাংবাদিকদের মারধর পড়ুয়াদের

ঘটনাটি ঘটেছে পাকিস্তানে।
Posted: 06:56 PM Jun 22, 2017Updated: 01:26 PM Jun 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাবার তো অনেক দূরের ব্যাপার, রমজান মাসে মুসলিমদের জল পানও নিষেধ। একমাস ধরে দিনভর চলে নির্জলা উপোস।আর সেই নিয়ম না মানার জন্য এবার এক সাংবাদিকের উপর চড়াও হলেন স্থানীয় একটি মাদ্রাসার একদল মুসলিম ছাত্র। চলল বেধড়ক মারধর। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ইসলামবাদে। ঘটনায় ওই মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

[চাই ১০০০ LIKES, বাচ্চাকে বহুতলের জানলা থেকে ঝুলিয়ে ছবি ফেসবুকে]

জানা গিয়েছে, পানামাগেট কাণ্ডে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলের আইনজীবী সলমন আক্রম রাজার সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন স্থানীয় এক চ্যানেলের একদল সাংবাদিক।  প্রবল গরমের হাত থেকে বাঁচতে কাছেই একটি মাদ্রাসায় গিয়ে মাথায় জল দিচ্ছিলেন রশিদ আজম  নামে একজন ক্যামেরাম্যান। অভিযোগ, সেসময়ই আচমকাই তাঁর ওপর চড়াও হয় ওই মাদ্রাসারই একদল পড়ুয়া। শুরু হয় বেধড়ক মারধর। ক্যামেরা লক্ষ্য করে ইট ছোড়া হয়, নগদ-সহ বেশ কিছু মূল্যবান সামগ্রীও ছিনিয়ে নেওয়া হয়। মাদ্রাসার তরফে দাবি করা হয়েছে, প্রার্থনা করার নাম করে মাদ্রাসা ঢুকেছিলেন সাংবাদিক। কিন্তু মাদ্রাসায় ঢুকে তাঁরা জল পান করতে শুরু করেন। রমজান মাস চলায় সাংবাদিকদের মাদ্রাসা থেকে চলে যেতে বলা হয়। এরপরই পড়ুয়াদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাঁরা। তাতেই ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয় পড়ুয়াদের কয়েকজন।

[ভয়াবহ বিস্ফোরণে কাঁপল আফগানিস্তান, মৃত বহু]

যদিও আক্রান্ত সাংবাদিকরা অবশ্য অন্য কথা বলছেন। তাঁদের দাবি, মাদ্রাসা ঢোকার পর তাঁরা দেখতে পান, মাদ্রাসার লোকেরাই বিদ্যুৎ চুরি করছেন, এরপরই একজন ক্যামেরাম্যান গোটা ঘটনার ছবি তুলতে শুরু করেন। এরপর রমজানের উপবাস চলাকালীন জল পানের অজুহাতে তাদের মারধর করতে শুরু করে মাদ্রাসার একদল পড়ুয়া। ঘটনায় স্থানীয় ওই মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সাংবাদিকরা।

[মানুষের মতোই গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকছে ভালুক, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার