shono
Advertisement

জানেন কি, মৃত সৈনিকদের সমাধিতে কেন কয়েন রাখা হয়?

ভিন্ন ভিন্ন কয়েন বহন করে ভিন্ন বার্তা৷ The post জানেন কি, মৃত সৈনিকদের সমাধিতে কেন কয়েন রাখা হয়? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:26 PM Jun 01, 2017Updated: 11:56 AM Jun 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞানের উল্কাগতি৷ যুক্তি-তর্ক ও ‘আধুনিকতার’ মিশেলে গড়ে উঠা একবিংশ শতাব্দীর সমাজ৷ তবুও যুক্তিবাদী মনের মধ্যে কোথাও যেন রয়ে গিয়েছে একটু অবুঝ হওয়ার বাসনা৷ যুক্তি খুঁজতে না চাওয়ার ইচ্ছা৷ কিছু চিরাচরিত অদ্ভূত রীতি যার ব্যাখ্যা হয় না৷ এমনই এক রীতি রয়েছে আমেরিকায়৷ সবুজ প্রান্তর৷ তারই মাঝে সার সার সমাধি৷ চিরনিদ্রায় শায়িত সৈনিকরা৷ কাছে গেলে দেখা যাবে ওই কবরগুলির প্রস্তরফলকের উপর রয়েছে কিছু খুচরো পয়সা৷ সে দেশে প্রত্যেক বছর মৃত সৈনিকদের স্মৃতিতে পালন করা হয় ‘মেমোরিয়াল ডে’৷ সেদিন দেশের জন্য যুদ্ধক্ষেত্রে জীবন বিসর্জন দেওয়া সৈনিকদের শ্রদ্ধা জানাতে তাঁদের সমাধিতে আসে হাজার হাজার মানুষ৷ অনেকেই সমাধির উপর রেখে যান বিভিন্ন মূল্যের কয়েন৷ জমে উঠে স্তুপ৷ এভাবেই মৃত সৈনিকদের পরিবারকে সমবেদনা জানান তাঁরা৷

Advertisement

[বড়পর্দায় ফাঁস হবে রানি ভিক্টোরিয়ার সঙ্গে দাসের ‘গোপন’ প্রেমকাহিনি]

উল্লেখ্য, এক্ষেত্রে ভিন্ন ভিন্ন কয়েন বহন করে ভিন্ন বার্তা৷ যেমন একটি ‘পেনি’ রেখে যাওয়া মানে সেই ব্যক্তি শুধু সমাধি দর্শন করতে এসেছিল৷ ‘নিকেল’ রেখে যাওয়া মানে মৃত সৈনিক ও ওই ব্যক্তি একসঙ্গে সামরিক প্রশিক্ষণ নিয়েছিল৷ একটি ‘ডাইম ‘ রেখে যাওয়া মানে মৃতের সঙ্গে যুদ্ধক্ষেত্রে একসঙ্গে লড়াই করেছেন সেই ব্যক্তি৷ এবং একটি ‘কোয়ার্টার’ রেখে যাওয়া মানে ওই সৈনিকের মৃত্যুর সময় তাঁর সঙ্গেই ছিলেন ওই ব্যক্তি৷ এভাবেই মৃত সৈনিকের  পরিবারকে সমবেদনার বার্তা দিয়ে যান তাঁরা৷ বহুদিন ধরে চলে আসা এই রীতির কোনও ব্যাখ্যা খুঁজতে যাওয়া বৃথা৷ তবে এই রীতিই প্রিয়জনদের হারানোর ক্ষতে কিছুটা প্রলেপ দিয়ে যায়৷

প্রসঙ্গত ইরাক, আফগানিস্তান-সহ বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে আমেরিকা৷ মাতৃভূমি থেকে দুরে বিদেশের মাটিতে ওই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন বহু মার্কিন সেনা৷ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে ইরাক ও আফগানিস্তানে মোতায়েন রয়েছে কয়েক হাজার মার্কিন সেনা৷

[ভয়াবহ টর্নেডোর ধ্বংসলীলায় আতঙ্কিত শহরবাসী, দেখুন ভিডিও]

The post জানেন কি, মৃত সৈনিকদের সমাধিতে কেন কয়েন রাখা হয়? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার