সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম রমণীদের প্রতি ঘৃণা ক্রমশই বাড়ছে মার্কিন মুলুকে। সাম্প্রতিক একাধিক ঘটনায় তার প্রমাণ মিলেছে। ঘৃণার শিকড় এতদূর পৌঁছেছে যে এক স্কুলছাত্রীর মুখে থুতু দিতেও দ্বিধা করল না এক অল্পবয়সি পড়ুয়া।
[ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তাপস পাল ]
ঘটনা জামাইকার একটি স্কুলের। জানা যাচ্ছে, ছাত্রীটির সঙ্গে একই এলিভেটরে ছিল বছর পনেরোর ওই কিশোর। বছর ষোলোর ওই কিশোরীর পরনে ছিল হিজাব। সুতরাং পাশের ছাত্রীটি যে মুসলিম ধর্মাবলম্বী তা বুঝতে অসুবিধা হয়নি ওই কিশোরের। এরপরই সে ওই ছাত্রীর মুখে থুতু দেয়। এমনকী তার হিজাব ধরেও টানাটানি করতে থাকে বলে অভিযোগ ওঠে। হিজাব খোলার চেষ্টার পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেও শোনা যায় তাকে।
[ স্পেস স্টেশনের নতুন প্রজাতির নামকরণে কালামকে শ্রদ্ধা নাসার ]
পুলিশ সূত্রে খবর, চরম হেনস্তার শিকার হয়ে ওই ছাত্রী স্কুল কর্তৃপক্ষকে পুরো ঘটনা জানায়। স্কুলই এ ব্যাপারে পুলিশের দ্বারস্থ হয়। হেনস্তা ও অশালীন আচরণের অভিযোগ দায়ের হয়েছে ওই কিশোরের বিরুদ্ধে। নিউ ইয়র্ক ডেইলি-তে প্রকাশিত খবর অনুযায়ী তার ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও এক্ষেত্রে নাবালক হিসেবেই তাকে দেখা হচ্ছে। সেভাবেই চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। যদিও শিক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এরকম মনোবৃত্তির কোনও ঠাঁই নেই সেখানে। এ ধরনের ঘটনা আবারও ঘটলে স্কুলগুলি যাতে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে সে ক্ষমতা কর্তৃপক্ষকে দেওয়ারও ভাবনা আছে দপ্তরের।
[ বিজেপি-র দরজা খোলা, মোদির সঙ্গে দেখা করতে চলেছেন রজনীকান্ত ]
The post মুসলমান বুঝেই সহপাঠীর মুখে থুতু পড়ুয়ার, টানাটানি হিজাব ধরে appeared first on Sangbad Pratidin.
