shono
Advertisement

পাকিস্তানে জঙ্গি ধ্বংস করতে দ্বিধা নয়, হুঁশিয়ারি আমেরিকার

পাকিস্তানে মাথা গোঁজা জঙ্গি গোষ্ঠীগুলিকে ধ্বংস করতে দ্বিধা করা হবে না৷ দরকার পড়লে আমেরিকা একাই তা করতে উদ্যোগ নেবে৷ The post পাকিস্তানে জঙ্গি ধ্বংস করতে দ্বিধা নয়, হুঁশিয়ারি আমেরিকার appeared first on Sangbad Pratidin.
Posted: 12:22 PM Oct 23, 2016Updated: 02:52 PM Jan 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে মাথা গোঁজা জঙ্গি গোষ্ঠীগুলিকে ধ্বংস করতে দ্বিধা করা হবে না৷ দরকার পড়লে আমেরিকা একাই তা করতে উদ্যোগ নেবে৷ এমনই হুঁশিয়ারি ভেসে এল মার্কিন মুলুক থেকে৷

Advertisement

পাকিস্তানের এই জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করতে আইএসআই সঠিক ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ আমেরিকার৷ তাদের দাবি, সন্ত্রাস মোকাবিলায় পাকিস্তানের পাশে দাঁড়াতে তৈরি মার্কিন মুলুক৷ কিন্তু একই তৎপরতা নিতে হবে পাকিস্তানকেও৷ সেক্ষেত্রে পাকিস্তানের গাফিলতিই নজরে এসেছে৷ আর তাই প্রয়োজন পড়লে এই জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করতে যে আমেরিকা একাই উদ্যোগী হতে পারে সে ইঙ্গিতও দিয়ে রাখা হল৷

মার্কিন মুলুকের ক্ষোভ যে আইএসআই-দের প্রতিই তা এদিন গোপন থাকেনি৷ পাকিস্তান নিজেও যে সন্ত্রাসের শিকার হয়েছে তা স্বীকার করে নিয়েছে আমেরিকা৷ এই ধরনের হিংসার মুখে পড়েই যে সে দেশকে বারবার পিছু হটতে হচ্ছে তাও মেনে নেওয়া হয়েছে৷ এছাড়া দেশের উত্তর-পশ্চিম সীমান্তের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে পাকিস্তান যে উদ্যোগ নিয়েছে তারও প্রশংসা শোনা গিয়েছে আমেরিকার দরবারে৷ তবে আইএসআই-এর ভূমিকায় একেবারে খুশি নয় তারা৷ আইএসআই-এর মদতেই পাকিস্তানে জঙ্গিরা যে প্রশ্রয় পাচ্ছে, এমনটাই উঠে এল আমেরিকার কথায়৷ আর তাই পাকিস্তান নিজে ব্যবস্থা না নিতে পারলে সময় এলে আমেরিকাই যে উদ্যোগী হয়ে পাকিস্তানের জঙ্গি দমন করবে তাও জানিয়ে রাখা হল৷

The post পাকিস্তানে জঙ্গি ধ্বংস করতে দ্বিধা নয়, হুঁশিয়ারি আমেরিকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement