সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটদুনিয়ার হাওয়া কখন যে কোন খাতে বয়ে চলে তার ঠিক নেই। কখনও বিতর্কে সরগরম, তো কখনও বিনোদনে বুঁদ। কখনও সামাজিক বিষয়ে সোচ্চার তো কখনও সামান্য একটা ছবিতেই মশগুল।
I can dance all night long like there’s no tmr but can’t even run more than 2 minutes
A post shared by Carina Linn (@carinalinn_) on
অবশ্য ছবিকে সামান্যই বা বলা যায় কী করে? যখন কয়েকটা ছবিই কোনও একজনকে বিশ্বের দুনিয়ায় পরিচিত করে তুলতে পারে। মাত্র ৬৮টি পোস্ট ইনস্টাগ্রামে করেছেন তাইওয়ানের এক সেবিকা। ইন্টারনেটের অরণ্যে তা প্রায় আগুন লাগিয়েছে বলা যায়।
পেশার প্রয়োজন ছেড়ে অনেকেই শখের দুনিয়ায় নিজেকে আলাদা করে প্রতিষ্ঠিত করেন। আর সোশ্যাল মিডিয়া মানেই তো নিজের মনের সুখে যা কিছু তাই করার ছাড়পত্র। অন্তত সংখ্যাগরিষ্ঠ ব্যবহারকারীর কাছে এ নিজের খেয়ালখুশির আরশিনগর ছাড়া আর কিছুই নয়। কিন্তু তাই যে এমন খ্যাতি এনে দিতে পারে কে জানত!
এই নার্সের নাম কারিনা লিন। তেইশের তরুণী। সন্দেহ নেই ঈর্ষণীয় শরীরী আবেদনের অধিকারিণী তিনি। লাস্যে অনেক নায়িকাকেও হার মানাতে পারেন তিনি। তবে এতটা ভেবে হয়তো ছবি পোস্ট করা শুরু করেননি। নিজের খেয়ালবশেই নেটদুনিয়ায় নিজেকে পরিচিত করে চলেছিলেন। কিন্তু তাই ক্রমে ভাইরাল হয়ে পড়ে। সাকুল্যে ৬৮টি পোস্ট করেছেন নেটদুনিয়ায়। আর ইতিমধ্যেই তাঁর অনুগামীর সংখ্যা দু’লক্ষেরও বেশি।
এখন তিনি রীতিমতো বিখ্যাত। নিজের এই পরিচিতি বেশ উপভোগই করছেন তিনি। তবে সমালোচনাও কম শুনতে হচ্ছে না। নার্স বললেই চিরাচরিত যে ছবি ফুটে উঠে তা ভেঙে দিয়েছেন তিনি। আর তাই বেশ কিছু অভিযোগও ধেয়ে এসেছে তাঁর দিকে। যদিও তাঁর জবাব, নার্স হলেই যে কেউ মডেল হতে পারবে না, এমন তো কোনও বিধিনিষেধ নেই।
A post shared by Carina Linn (@carinalinn_) on
তাঁর সাফ কথা, বিখ্যাত হবেন এসব ভেবে তিনি ছবি পোস্ট করেন না। তিনি তাঁর নিজের দুনিয়ায় থাকতে ভালবাসেন। সেইমতোই নিজেকে সাজিয়ে তোলেন। নিজের যেটা ভাল লাগে সেটাই করেন। সেইভাবেই ছবি দেওয়া শুরু। আজ তিনি রীতিমতো সেলিব্রিটি। যদিও তিনি এখনও নিজেকে সাধারণ ভাবতেই পছন্দ করেন। কিন্তু তিনি যে অসাধারণ নেটদুনিয়ার অনুগামীরাই তা বুঝিয়ে দিচ্ছেন।
The post মাত্র ৬৮টি পোস্টেই নেটদুনিয়ায় ঝড় তুলেছেন এই নার্স appeared first on Sangbad Pratidin.
