প্রেমের সম্পর্কে নতুন কোনও মোড় আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভার বিকাশ ঘটবে। আপনার যোগ্যতা স্বীকৃতি পাবে। ব্যবসায়ীদের নতুন চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। আয় বৃদ্ধির সংকেত মিলছে। তবে বাড়িতে চুরির ভয় থেকে যেতে পারে। ভ্রমণের সময়ে নিজের জিনিসপত্র সামলে রাখুন। উচ্চরক্তচাপ বা মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বন্ধুদের সহযোগিতায় কোনও কঠিন বিপদ কেটে যাবে। দিনটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারলে ভালো লাগবে।
Advertisement
- ভোরে তামার পাত্রে রাখা জল পান করুন।
- কালো বা গাঢ় রঙের জামা পরা বন্ধ রাখুন।
- আজ গৃহপালিত প্রাণীদের খাবার দান করুন।
