shono
Advertisement
Ajker rashifal

১২ মার্চ রাশিফল: মিথুনের ভাগ্যে শিকে ছিঁড়বে আজ! ব্যবসায় ক্ষতি কার?

গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক।
Published By: Buddhadeb HalderPosted: 12:02 AM Mar 12, 2026Updated: 12:02 AM Mar 12, 2026

গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক(Ajker Rashifal)।

Advertisement

মেষ রাশি: চোট লাগা পুরনো কোনও ব্যথা বাড়তে পারে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে পরামর্শ করুন। সন্তানের জন্য উদ্বেগ। ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে।

বৃষ রাশি: কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে। আর্থিক অবস্থা ভালো যাবে। আত্মীয়ের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। নিজের রাগকে সংযত করুন। মানসিক চাপ কমাতে যোগাভ্যাস করুন।

মিথুন রাশি: দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। আর্থিক বিনিয়োগে লাভের যোগ রয়েছে। ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। হাঁটু বা পায়ের ব্যথায় কষ্ট পাবেন। 

কর্কট রাশি: আর্থিক ক্ষেত্র ভালো যাবে না। ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নতুন সম্পর্কের শুরু হতে পারে। নিকট বন্ধুর কাছে প্রতারিত হওয়ার সম্ভাবনা।

সিংহ রাশি: প্রেমের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও, দিনের শেষে সম্পর্ক আরও মজবুত হবে। পরিবারে কারওর চিকিৎসার জন্য খরচ বাড়ার সম্ভাবনা। দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন।

কন্যা রাশি: কর্মক্ষেত্রে কিছু সমস্যা এলেও, তা আপনি কাটিয়ে উঠবেন। প্রেমের জন্য দিনটি শুভ। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। ঠান্ডা লেগে জ্বর হতে পারে।

তুলা রাশি: কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন। প্রেমের সম্পর্কে গভীরতা আসবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান হোন। 

বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে দিনটি শুভ। স্বাস্থ্যের দিকে নজর দিন। যানবাহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো নয়। যেকোনও বিপদে মাথা ঠান্ডা রাখুন। মানসিক চাপ বাড়বে।

ধনু রাশি: আর্থিক দিক থেকে ব্যয় বৃদ্ধি। মানসিক অস্থিরতা বৃদ্ধি। নিজেকে সংযত করুন। সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক বিবাদ। স্ত্রীর সঙ্গে আলোচনা করে তবেই যেকোনও সিদ্ধান্ত নিন। 

মকর রাশি: আর্থিক লাভ হতে পারে, বিশেষত পুরোনো বিনিয়োগ থেকে। প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে। মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন।

কুম্ভ রাশি: ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখতে ধৈর্য ধরুন। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হোন। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে।

মীন রাশি: ব্যবসায় ক্ষতি। যেকোনও সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন। মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement