আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল।
মেষ রাশি: শুধু চিন্তা করলেই হবে না। সুযোগকে কাজে লাগান। আজকে অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন। প্রেমিক বা প্রেমিকার সঙ্গ উপভোগ করুন। নিজেদের মধ্যে সমস্যা থাকলে আজকে তা মিটিয়ে নেওয়ার জন্য ভালো দিন। কর্মক্ষেত্রে সাবধানে কাজ করুন।
বৃষ রাশি: আজকে সারাদিন আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকবে। অপ্রত্যাশিত উৎস থেকে টাকা পেতে পারেন। প্রয়োজনে অফিস থেকে একদিনের ছুটি নিন। দিনটি আপনার অনুকূলেই থাকবে। নিজের সঙ্গে সময় কাটান। সঙ্গী আপনার খেয়াল রাখবে।
মিথুন রাশি: দূরের কোনও আত্মীয়ের থেকে সুখবর পেতে পারেন। যারা আপনার ক্ষতি চায় তাদের থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে। অর্থনৈতিক দিকটিও ভালোই থাকবে।
কর্কট রাশি: আজ আপনার স্বযত্নেলালিত স্বপ্নে পরিণত হবে। তবে নিজের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। দিনের শেষ ভাগে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। কোনও জায়গায় ভ্রমণ লাভদায়ক হবে।
সিংহ রাশি: নেতিবাচক চিন্তা ভাবনা করবেন না। আজকে দুস্থদের দান করুন। কারও থেকে ঋণ নিলে তা যে কোনও উপায়ে পরিশোধ করতে হবে। বাচ্চাদের পড়াশোনা আপনার চিন্তার কারণ হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে।
কন্যা রাশি: দ্রুত অর্থ উপার্জনের পথ খুলতে পারে। দিনের দ্বিতীয় ভাগে অপ্রত্যাশিত সুখবর পরিবারে আনন্দ বয়ে আনবে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হবে। তা আপনার জন্য ভালো প্রমাণিত হবে।
তুলা রাশি: কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অর্থ সংক্রান্ত কোনও সমস্যার মুখোমুখি হতে পারেন। বিদেশী ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা ভালো ফল পাবেন। বিবাহিত জীবন দারুন কাটবে। স্বাস্থ্য ভালোই থাকবে।
বৃশ্চিক রাশি: আপনার স্ত্রীর সুন্দর মেজাজ সারাদিন আপনাকে খুশিতে রাখবে। আজকে বিনিয়োগের জন্য ভালো দিন বলে মনে হচ্ছে। আপনার ভাই-বোনেরা প্রয়োজনের থেকে বেশি সহায়ক হবেন, যা আপনাকে বিস্মিত করবে। আজ আপনি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে নিজের পছন্দের কাজ করতে পারবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোই যাবে।
ধনু রাশি: আপনি যে কোনও সুযোগ কাজে লাগাতে পারবেন। এই রাশিচক্রের বিবাহিতরা শ্বশুরবাড়ির থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে। আপনার কাজে লেগে থাকুন। ফাঁকা সময়ে আপনি কোনও সিনেমা দেখতে পারেন। জীবন সঙ্গীর থেকে চমৎকার উপহার পেতে পারেন।
মকর রাশি: ধূমপান শারীরিক ক্ষতি করবে। আজ, আপনি বৈদ্যুতিন সরঞ্জাম ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন। আপনার বাচ্চার কোনও পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে। যা পরিবারে খুশি নিয়ে আসবে। মতপার্থক্যের জেরে ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।
কুম্ভ রাশি: অফিস হোক কিংবা পরিবার একটা সময়ের পর নিজের ওপর চাপ দেবেন না। স্থায়ী লাভের জন্য স্টক ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। কর্মপ্রার্থীরা কাজের সন্ধান পেতে পারেন। আপনার স্ত্রী আজ ভালো মেজাজে থাকবে।
মীন রাশি: আপনার অসাধারণ প্রচেষ্টা ও পরিবারের সদস্যদের সমর্থনের ফলে আপনি ভলো ফলাফল পেতে পারেন। বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথাবার্তার সময় শব্দ চয়নের উপর নজর দিন।
