shono
Advertisement
Ajker Rashifal

৬ এপ্রিল রাশিফল: শ্বশুরবাড়ি থেকে আর্থিক লাভ মিথুন রাশির! ঘাড় বা পিঠের ব্যথায় ভুগবেন কারা?

কেমন কাটবে আপনার আজকের দিনটি ?
Published By: Subhankar PatraPosted: 07:00 AM Apr 06, 2026Updated: 12:28 PM Apr 06, 2026

গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি ? আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

মেষ রাশি: বিভিন্ন বিষয়ে আপনি বিচলিত থাকতে পারেন। স্বাস্থ্য উন্নতির জন্য যোগব্যায়াম করুন। বিদেশি বাণিজ্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকা প্রত্যাশিত ফল পাবেন। পেশাক্ষেত্রে দিনটি ভালো কাটবে। প্রেমের জন্য ভালো দিন। স্ত্রীর সঙ্গে সময় কাটান।

বৃষ রাশি: অপ্রয়োজনীয় জিনিসে আপনার অর্থ ব্যয় হতে পারে। দূর সম্পর্কের কোনও আত্মীয়ের থেকে সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে সাবধানে কাজ করুন। পরিবারে সময় দিন। আপনার স্ত্রী সময় না দেওয়ার অভিযোগ তুলতে পারেন।

মিথুন রাশি: স্বাস্থ্য সুন্দর থাকবে। এই রাশির বিবাহিতরা শ্বশুরবাড়ি থেকে আর্থিক লাভ পেতে পারেন। পেশাক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে। স্ত্রীর সঙ্গে জীবনের সেরা সন্ধ্যা কাটবে।

কর্কট রাশি: কোনও আঘাত পেলে ভেঙে পড়বেন না। ইতিবাচক মনোভাবের জেরেই সমস্যা থেকে মুক্তি পাবেন। অতীতে করা কোনও বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। সময়ের মূল্য বুঝতে শিখুন। পেশাক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে।

সিংহ রাশি: আপনার ইতিবাচক মনোভাব অন্যদের মনে ছাপ ফেলবে। অস্থাবর সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মনোযোগ দরকার। চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের উন্নতি আপনাকে গর্বিত করবে। অফিসে দিনটি ভালোই যাবে।

কন্যা রাশি: বাইরের খাবার এড়িয়ে চলুন। ভবিষ্যতে অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে অর্থ সঞ্চয়ে মন দিন। আজকে করা বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। কিছু মানুষ আপনাকে উক্ত্যক্ত করতে পারে, তাঁদের উপেক্ষা করুন। 

তুলা রাশি: বাজি বা জুয়ার যাঁরা অর্থ ব্যয় করছেন, তাঁরা ক্ষতির মুখে পড়তেন পারেন। প্রেমিক বা প্রেমিকাকে বোঝার চেষ্টা করুন। বিবাহিত জীবন ভালো কাটবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

বৃশ্চিক রাশি: ঘাড় বা পিঠের ব্যথা আপনাকে ভোগাতে পারে। অবহেলা করলে বিপদ বাড়বে। আজ, আপনাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের  ফল পাবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।

ধনু রাশি: মনে রাখবেন শুধু চিন্তা করলেই সাফল্য আসে না। আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। স্বাস্থ্যের প্রতিযত্ন বান হোন। পেশাক্ষেত্রে ভালো দিন যাবে।

মকর রাশি: আজকে আপনার সামনে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে। দিনটি খুশির খবর নিয়ে আসবে। আপনার প্রেমিকা জীবনে দেবদূত হয়ে আসবে। সময়কে গুরুত্ব দিতে শিখুন। না হলে সমস্যায় পড়তে পারেন।

কুম্ভ রাশি: হাসিখুশি দিন। ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় ব্যবসায়ীরা আর্থিক লাভ পেতে পারেন। এই অর্থের সাহায্যে ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন। আজ, আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন। প্রেমিকাকে সময় দিন।

মীন রাশি: অসাধারণ মেধা ক্ষমতা আপনাকে সাহায্য করবে। শুধুমাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমেই আপনি সমস্যার সমাধান করতে পারবেন। ঋণ দেওয়া কোনও টাকা ফিরে পেতে পারেন। প্রেমের জীবন গতিশীল হবে। নিজেকে সময় দিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement