shono
Advertisement
Zodiac Signs

হোলির পরেই শনির মহাদশা থেকে মুক্তি! ৩০ বছর পর তিন রাশির ভাগ্যে রাজযোগ, কাটবে সাড়েসাতির গেরো

দীর্ঘ ৩০ বছর পর শনিদেব নিজের অবস্থান পরিবর্তন করে মীন রাশিতে অস্ত যেতে চলেছেন। শনি যখন অস্ত যান, তখন তাঁর মারক প্রভাব অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। জ্যোতিষীদের মতে, এই পরিবর্তনের ফলে বিশেষ তিনটি রাশির জাতক-জাতিকা প্রকৃত সুখের মুখ দেখবেন। জেনে নিন কোন ৩ রাশি?
Published By: Buddhadeb HalderPosted: 08:06 PM Mar 04, 2026Updated: 08:06 PM Mar 04, 2026

রঙের উৎসব মিটতেই গ্রহের ঘরে বড়সড় বদল। জ্যোতিষশাস্ত্রের হিসেবে ২০২৬ সালের হোলি পরবর্তী সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। দীর্ঘ ৩০ বছর পর শনিদেব নিজের অবস্থান পরিবর্তন করে মীন রাশিতে অস্ত যেতে চলেছেন। ন্যায়ের দেবতা এবং কর্মফলের দাতা শনির এই চলন বদলে ভাগ্য খুলতে চলেছে তিন রাশির জাতক-জাতিকাদের।

Advertisement

ফাইল ছবি

আগামী ১৩ মার্চ, ২০২৬ তারিখটি জ্যোতিষ দুনিয়ায় এক মাহেন্দ্রক্ষণ। ওইদিন সকাল ৭টা ১৩ মিনিটে শনি মীন রাশিতে প্রবেশ করে অস্ত যাবেন। শনির এই অবস্থান পরিবর্তন বা 'অস্ত' হওয়া অনেকের জীবনেই স্বস্তির নিশ্বাস নিয়ে আসবে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে সাড়েসাতি বা ধাইয়ার প্রকোপে মানসিক ও আর্থিক যন্ত্রণায় ভুগছিলেন, তাঁদের জন্য সুদিনের হাতছানি দিচ্ছে এই মহাজাগতিক ঘটনা।

শনি যখন অস্ত যান, তখন তাঁর মারক প্রভাব অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। জ্যোতিষীদের মতে, এই পরিবর্তনের ফলে বিশেষ তিনটি রাশির জাতক-জাতিকা প্রকৃত সুখের মুখ দেখবেন। জেনে নিন কারা?

ফাইল ছবি

ধনু রাশি: তালিকায় প্রথমেই রয়েছে ধনু রাশি। ধনু রাশির জাতকদের জন্য এই সময়টি আক্ষরিক অর্থেই সোনায় সোহাগা। পারিবারিক অশান্তি মিটে গিয়ে মানসিক শান্তি ফিরবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি পরিকল্পনামাফিক শেষ হবে। আর্থিক স্থিতিশীলতা ফিরে আসায় সঞ্চয়ের পথ হবে প্রশস্ত।

কুম্ভ রাশি: এরপরই রয়েছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি খোদ শনি। তাই শনির এই চলনে তাঁরা বিশেষ সুবিধা পাবেন। বিশেষ করে যাঁরা মার্কেটিং, মিডিয়া বা সেলস পেশার সঙ্গে যুক্ত, তাঁদের পদোন্নতির প্রবল যোগ রয়েছে। ব্যবসায়ীরা হঠাৎ বড় অঙ্কের মুনাফার মুখ দেখতে পারেন। বন্ধুদের সহযোগিতায় নতুন কোনও লাভজনক বিনিয়োগের সুযোগ আসবে আপনার দরজায়।

ফাইল ছবি

মীন রাশি: তালিকায় তৃতীয় ভাগ্যবতী রাশি হল মীন রাশি। যেহেতু শনি মীন রাশিতেই অস্ত যাচ্ছেন, তাই এই রাশির জাতকদের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা বিদেশের মাটি থেকে নতুন অর্ডার পেতে পারেন। আপনার লুকানো প্রতিভা এবার সঠিক বিচার ও স্বীকৃতি পাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement